তেলচিত্রে শাখারি বাজার, বর্ষসেরা ঢাবি ছাত্র হেলালের ছবি

১৫ নভেম্বর ২০১৯, ১০:৫৫ AM

ছবিটি কোথাকার তা সহজেই অনুমান করতে পারবেন। কিন্তু ছবিটি দেখে মনে হবে এটি অত্যাধুনিক কোনো ক্যামেরায় তোলা ছবি। বাস্তবে তা নয়। অবিশ্বাস্য হলেও সত্য, ছবিটি ঢাবি ছাত্রের হাতে আকা। জীবন্ত ছবিটি এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা'র শিক্ষার্থী হেলাল শাহ। এজন্য এবছর ‘বেস্ট মিডিয়া এ্যাওয়ার্ড’ পুরস্কারও পেয়েছেন তিনি।

গত ১৩ নভেম্বর (বুধবার) ছবিটি ও পুরস্কারের সনদ ফেসবুকে শেয়ার করেছেন চিত্রশিল্পি হেলাল শাহ। ছবিটি দেখে অনেকেই বিশ্বাস করতে পারেনিনি এটি হাতে আঁকা। অনেকেই ছবিটি শেয়ার করেছেন, মন্তব্য লিখেছেন।

ফারিয়া তানজুম নামের একজন লিখেছেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে সেরা হাতে আঁকা ছবি।’ ইতি হোসাইন ইতি লিখেছেন, ‘আমি সত্যি মুগ্ধ। আমার দেখা সেরা ছবি। আপনাকে ধন্যবাদ জানাই।’ আরিফ এনামুল লিখেছেন ‘এটা অবিশ্বাস্য।’

মন্তব্যে অনেকেই অঙ্কন শিখতে চেয়েছেন শিল্পী হেলাল শাহের কাছে। অনেকেই ভুয়ূষী প্রশংসা করেছেন তার।

পড়ুন: রাস্তার পাশে মিলল মেডিকেল ছাত্রের ঝুলন্ত মরদেহ

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠা…
  • ২৫ জুন ২০২৬
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার
  • ২৫ জুন ২০২৬