রাস্তার পাশে মিলল মেডিকেল ছাত্রের ঝুলন্ত মরদেহ

১৬ নভেম্বর ২০১৯, ১০:৫০ AM

ফরিদপুর মেডিকেল কলেজের এক ছাত্রের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কলেজ ক্যাম্পসের বাইরে মুন্সিবাজার বাইবাস সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজের দুদিন পর উদ্ধার হওয়া ছাত্রের নাম নয়ন চন্দ্র নাথ (২৪)। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের মৃত দিলীপ চন্দ্র নাথের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট নয়ন।

নয়ন কলেজ ছাত্রাবাসের ৫১০ নম্বর কক্ষের ছিলেন। তবে পরীক্ষায় পড়াশোনার জন্য ১০৪ নম্বর কক্ষে থাকতেন তিনি। নয়নের বন্ধু মো. ওয়াকিফ উল আলম জানান, নয়নের ইচ্ছে ছিল সার্জন হওয়ার। কিন্তু ডান হাতের আঙুলে সমস্যা রয়েছে। সার্জন হতে পারবে না—এটা জানার পর থেকেই বেশ কিছুদিন ধরে নয়ন মানসিকভাবে বিপর্যস্ত ছিল।

ফরিদপুর মেডিকেলের পঞ্চম বর্ষের ছাত্র নয়ন গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। কলেজ কর্তৃপক্ষ ফরিদপুর কোতোয়ালি থানায় এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

গত ৩ নভেম্বর থেকে শুরু হয় শেষ পেশাগত মেডিকেল পরীক্ষা। পরীক্ষায় ছয়টি লিখিত পরীক্ষা হওয়ার কথা। নয়ন তিনটি পরীক্ষায় অংশ নেন। বৃহস্পতিবার ছিল চতুর্থ পরীক্ষার দিন সকাল ১০টায়পরীক্ষা শুরু হয়। কিন্তু নয়ন এর সোয়া এক ঘণ্টা আগে ছাত্রাবাস থেকে বের হন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ‘শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কলেজ ক্যাম্পসের বাইরে মুন্সিবাজার বাইবাস সড়কের পাশে তারঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। কী কারণে এ ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।’ বিষয়টির তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ডেকিন ইউনিভার্সিটিতে,…
  • ১৫ আগস্ট ২০২৬
এআইইউবিতে প্রথমবারের মতো কিউএস বাংলাদেশ ফোরাম অনুষ্ঠিত হবে …
  • ১৫ আগস্ট ২০২৬
বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, পদায়ন ৩ জেলায়, আবেদন এইচএসসি…
  • ১৫ আগস্ট ২০২৬
বড় দুঃসংবাদ পেল ভারত
  • ১৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর জানালেন মাউশি ডিজি
  • ১৫ আগস্ট ২০২৬
রাঙামাটিতে পলিটেকনিক ইনস্টিটিউটে দফায় দফায় সংঘর্ষ, আহত ১২
  • ১৫ আগস্ট ২০২৬