একাডেমিক স্বীকৃতি দেওয়ার ক্ষমতা ফিরে পেল কারিগরি বোর্ড

৩০ জুলাই ২০২৪, ০৮:৩৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM
কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড © ফাইল ছবি

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি দেওয়ার ক্ষমতা ফিরে পেল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। মঙ্গলবার (৩০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) পরিচালিত সরকারি (অন্য মন্ত্রণালয় ও বিভাগভুক্ত) ও বেসরকারি টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন এবং ট্রেইনিং (টিভিইটি) প্রতিষ্ঠানের স্থাপন ও পাঠদান অনুমতি দেবে কারিগরি শিক্ষা বোর্ড। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অস্থায়ী, অন্য মন্ত্রণালয়ভুক্ত সরকারি প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি ও ট্রেড/স্পেশালাইজ/টেকনোলজি/বিষয়/শিক্ষাক্রম/সংযোজন সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তির দায়িত্ব আগের মতো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে প্রত্যর্পণ করা হলো (ফিরিয়ে দেওয়া হলো)।

জানা গেছে, বিভিন্ন অনিয়মের কারণে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকিৃতির দায়িত্ব নেয় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এরপর থেকে বোর্ড (বিটিইবি) পরিচালিত সরকারি-বেসরকারি টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন এবং ট্রেইনিং প্রতিষ্ঠানের স্থাপন ও পাঠদান অনুমতি এবং একাডেমিক স্বীকৃতি দিতো শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।  নতুন সিদ্ধান্তে পুনরায় এ ক্ষমতা ফিলে বোর্ড।

ট্যাগ: কারিগরি
২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
দুর্নীতির অভিযোগে যবিপ্রবির শিক্ষক ও প্রকৌশলী বরখাস্ত
  • ২১ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার, এলাকাজুড়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
৪ লক্ষাধিক মানুষের জন্য ৪ চিকিৎসক
  • ২১ জানুয়ারি ২০২৬
‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
আবরার ফাহাদ হত্যার রায় এই সরকার কার্যকর করতে পারলো না: আবরা…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9