হরতালে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ, গাড়ি ভাংচুর (ভিডিও)

০২ ফেব্রুয়ারি ২০২০, ১১:২২ AM

© টিডিসি ফটো

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে অনিয়মের অভিযোগে আজ সকাল থেকে হরতাল পালন করছে বিএনপি। সে অনুযায়ী হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ ও পিকেটিং করেছে ছাত্রদল।

জানা গেছে, হরতালের সমর্থনে বেলা ১১টার দিকে মিছিল বের করে ছাত্রদল। আজ  রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

বিক্ষোভের একপর্যায়ে পিকেটিং করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বেশকয়েকটি গাড়ি ভাংচুর করেন তারা।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমান, যুগ্ম আহবায়ক আকতার হোসেন, খোরশেদ সোহেল, এইচ এম আবু জাফর, সোহেল রানা, সাফি ইসলাম, শিপন বিশ্বাস, সজিব মজুমদার, রিয়াদ রহমান, শাহজান শাহন, রুয়েল, আরিফুল হক আরিফ, জিয়াদুল ইসলাম রন্জুসহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন বলে জানা গেছে।

এদিকে আজ সকাল থেকেই বিএনপির ডাকে রাজধানী ঢাকায় ঢিলেঢালা হরতাল চলছে। রাজধানীর অধিকাংশ সড়কেই গাড়ি চললেও সংখ্যায় কম। এছাড়া কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬