সমালোচনার মুখে পরিবর্তন হচ্ছে মাশরাফিদের জার্সি

৩০ এপ্রিল ২০১৯, ০১:০৭ PM

© সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপের মূল জার্সি নিয়ে তীব্র সমালোচনার মুখে এবার তা পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড -বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদেরকে এ তথ্য জানিয়েছেন। 

নতুন জার্সি পরে গতকাল (সোমবার) অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন মাশরাফিরা। ক্রিকেটারদের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমালোচনা করেন। অনেকে পাকিস্তানের জার্সির সঙ্গেও মিল খুঁজে পান।

বিশ্বকাপে বাংলাদেশের দুটি জার্সির ডিজাইন করা হয়েছে। অ্যাওয়ে জার্সি পুরোটাই লাল। তবে সামনে বাংলাদেশ লেখায় ও বাহুতে আছে সবুজের মিশেল। কিন্তু হোম জার্সিতে কেবলই সবুজ রয়েছে। কোন লাল রঙের মিশেল নেই। পরে অবশ্য রাতেই জার্সি বদলে ফেলার সিদ্ধান্তের কথা জানান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

আর আজ বিসিবির সিইও জানান, ‘সবুজ জার্সির নকশায় কিছুটা পরিবর্তন আনা হবে। সেখানে লাল রঙ নেই, এখন লাল রঙ কোথাও জুড়ে দেওয়া হবে। শুরুতে বাংলাদেশ লেখা অংশে লাল রঙেই রেখেছিলেন তারা, কিন্তু আইসিসির গাইডলাইনের কারণে সেটা বদলাতে হয়েছে।

তিনি আরো বলেন, ‘শুরুতে বাংলাদেশ লেখার মধ্যেই লাল রঙ ছিল। কিন্তু আইসিসির দিক থেকে একটা আপত্তি আসে। এখন লেখা ছাড়া অন্য কোথাও লাল রঙ দিয়ে সেটা বদলে ফেলা হবে। বাজারে ছড়িয়ে পড়া অফিসিয়াল সবুজ রঙের জার্সিগুলোও বদলে ফেলা হবে।’

এর আগে সোমবার বিকেলে বিসিবি প্রধান জানিয়েছিলেন, ‘নতুন জার্সি তিনি আগে দেখেননি, তবে ডিজাইন ভালো লেগেছে।’

‘হিরো আলমই ভালো ছিল’
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9