মাধ্যমিকের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত!

৩১ মে ২০২০, ০৮:১৭ AM

জুন মাসে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষাও হচ্ছে না। করোনা সংকটের কারণে আপাতত জুনে স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলে এ তথ্য জানা গেছে।

বর্তমানে দেশে মাধ্যমিকে মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২০ হাজার ৬৬০টি, এই স্তরে মোট শিক্ষার্থী ১ কোটি ৩৪ লাখের মতো। মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা দেখভাল করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেন, এখনো স্কুল-কলেজ খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এ অবস্থায় জুনে অনুষ্ঠেয় অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত করা ছাড়া উপায় নেই।

আজ থেকে সীমিত পরিসরে খুলছে সরকারি-বেসরকারি অফিসগুলো। বিশ্ববিদ্যালয়গুলোতেও অফিসের কাজকর্ম সীমিত আকারে শুরু হতে চললেও ক্লাস-পরীক্ষা আপাতত বন্ধই থাকবে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের স্কুল-কলেজ খুলবে না। স্থগিত হয়ে থাকা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুরু হবে না।

অন্যদিকে সরকারি, কিন্ডারগার্টেন, এনজিও পরিচালিত স্কুলসহ সব মিলিয়ে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাপঞ্জি অনুযায়ী প্রাথমিকে গত ১৫ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের মধ্যে প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা ছিল। সেটি তো হয়ইনি বরং আগামীতে দ্বিতীয় সাময়িক পরীক্ষা হওয়ারও সম্ভাবনা নেই।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসি উল্লাহ বলেন, বিদ্যালয় না খুললে পরীক্ষা হবে কীভাবে? তবে বিদ্যমান পরিস্থিতিতে টিভিতে ক্লাস হচ্ছে। অনেক জায়গায় শিক্ষকেরা নিজ উদ্যোগে শিক্ষার্থীদের বাড়িতে প্রশ্ন পাঠিয়ে মূল্যায়ন করছেন। তবে এটা বাধ্যতামূলক করা হবে না। কারণ, এভাবে জাতীয় মূল্যায়ন সম্ভব নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, করোনাভাইরাসের বর্তমান যে পরিস্থিতি, তাতে জুনে কোনোভাবেই বিদ্যালয় খোলার সুযোগ নেই। অবশ্য এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত এপ্রিলের শেষ নাগাদ এক অনুষ্ঠানে বলেছিলেন, বর্তমান করোনা পরিস্থিতি অব্যাহত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬