সান্ধ্য কোর্স বন্ধ ঘোষণা কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও

১২ ডিসেম্বর ২০১৯, ০৫:২২ PM

© ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সব ধরনের সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের। তবে ইতোমধ্যে যেসব সান্ধ্যকালীন কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন তাদের কোর্স সম্পন্ন করা যাবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি বিভাগে সান্ধ্য কোর্স চালু রয়েছে। এর আগে গতকাল বুধবার ইউজিসির নির্দেশনা পেলে সান্ধ্য কোর্স বন্ধ করে দেয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

তিনি বলেন, আমাদের আসন্ন সমাবর্তনে সন্ধ্যাকালীন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি। আমরা ইউজিসির চিঠি পাওয়ামাত্রই সান্ধ্য কোর্স বন্ধ করে দেব।

এদিকে আজ বৃহস্পতিবার সব ধরনের সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে ইতোমধ্যে যেসব সান্ধ্যকালীন কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন তাদের কোর্স সম্পন্ন করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল সান্ধ্যকালীন গ্রোগ্রামে নতুনভাবে শিক্ষর্থী ভর্তি না করার অনুরোধ রয়েছে। তবে সান্ধ্যকালীন প্রোগ্রামে যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে ভর্তি করা হয়েছে তাদের কোর্স সম্পন্ন করার ক্ষেত্রে কোন বিধি নিষেধ থাকবে না।

বুধবার দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধসহ ১৩ দফা নির্দেশনা পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বক্তৃতায় সান্ধ্যকালীন কোর্স বন্ধের পক্ষে অবস্থান জানিয়ে বলেছিলেন, এর মধ্য দিয়ে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বক্তব্যের দুদিনের মাথায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সান্ধ্যকালীন কোর্স বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

নিয়োগ পেলেন নতুন নৌবাহিনীর প্রধান
  • ১৬ জুলাই ২০২৬
বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল
  • ১৬ জুলাই ২০২৬
খাল দখলমুক্ত করার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না
  • ১৬ জুলাই ২০২৬
চন্দ্রগঞ্জে বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, প্…
  • ১৬ জুলাই ২০২৬
জুডিসিয়াল সার্ভিস কমিশনের বেঞ্চ সহকারী পরীক্ষার ফল প্রকাশ,…
  • ১৬ জুলাই ২০২৬
সরকারি সব পলিটেকনিকের শিক্ষক-শিক্ষার্থীর তথ্য চেয়েছে কারিগর…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence