ইবির অধ্যাপক ইয়াছিন আলী আর নেই

১৮ নভেম্বর ২০১৯, ১০:০৫ PM
অধ্যাপক ইয়াসিন আলী

অধ্যাপক ইয়াসিন আলী © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ইয়াসিন আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে।

জানা যায়, অধ্যাপক ইয়াছিন আলী গত ৭ অক্টোবর ব্রেইনস্ট্রোক ও হার্টস্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

এরপর আজ সকাল (১৮ নভেম্বর) পর্যন্ত তিনি অনেকটা সুস্থ ছিলেন বলেন জানা যায়। পরে বিকেল পাঁচটার দিকে হঠাৎ রক্তে ইনফেকশন বেড়ে গেলে তিনি বিকেল ৫টার দিকে ইন্তেকাল করেন।

আগামীকাল (মঙ্গলবার) সকাল সোয়া নয়টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাংলা বিভাগ সূত্রে জানা গেছে। জানাজা শেষে ওইদিনই গ্রামের বাড়ি চাঁপাইনওয়াবগঞ্জে তাকে দ্বিতীয় জানাজা শেষে সমাহিত করা হবে।

এ দিকে অধ্যাপক ইয়াসিন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। সোমবার সন্ধ্যায় পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়া অধ্যাপক ইয়াসিন আলীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, সংশ্লিষ্ট বিভাগসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, অধ্যাপক ইয়াসিন আলী ১৯৬৫ সালে রাজশাহীর চাঁপাইনওয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রাণীনগর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রখর মেধাবী ও জ্ঞানতাপস এই শিক্ষক রাজশাহী ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। সেখানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী গ্রহণ করে ১৯৯২ সালে যোগদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।

জাবি হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৮ মার্চ ২০২৬
মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর পুড়ে ছাই, অসহায় বিধবা মা
  • ১৮ মার্চ ২০২৬
এক জেলায় একদিনে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের আত্মহত্যা
  • ১৮ মার্চ ২০২৬
ইউনিলিভারের বিদ্যমান পরিবেশকদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অ…
  • ১৮ মার্চ ২০২৬
আইনজীবী সনদ পেলেন ঈশা খাঁ ইউনিভার্সিটির ৪০ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
নতুন উপাচার্যের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানেই দুই শিক্ষক লাঞ্ছিত,…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence