© টিডিসি ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটদেরকে বাংলা বিভাগের বিবেচনা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (বিপিএসসি) অন্তর্ভুক্ত করে আলাদা কোড প্রদানে মত দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের গ্রাজুয়েট/পোস্ট গ্রাজুয়েটদের বাংলা বিভাগের গ্রাজুয়েট/পোস্ট গ্রাজুয়েট হিসেবে বিবেচনা করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) অন্তর্ভুক্তিপূর্বক পৃথক কোড বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বিশেষজ্ঞ মতামত প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, সর্বশেষ ৪০তম বিসিএসে বাংলায় শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড ছিলো ১০৮ আর লিখিত পরীক্ষার পদ সংশ্লিষ্ট পদ সংক্রান্ত বিষয়ের কোড ছিলো ১১১। এতে বাংলার জন্য আসন ছিলো মোট ৬৯ টি। এর মধ্যে সরকারি সাধারণ কলেজের প্রভাষক হিসেবে ৬৭টি এবং প্রশিক্ষণ কলেজের জন্য দুইটি।