ডেঙ্গু: মেয়ের নিথর দেহ দেখে বাবা হাসপাতালে

০৪ আগস্ট ২০১৯, ০৮:২৭ PM
নিহত ফাতেমা আক্তার শান্তা

নিহত ফাতেমা আক্তার শান্তা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ রোববার বিকালে মারা যান রাজধানীর ইডেন কলেজের মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার শান্তা (২০)। বাবা-মায়ের আদরের দুলালী ছিল শান্তা। কলিজার টুকরা মেয়ের নিথর দেহ দেখে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন শান্তার বাবা শামসুদ্দিন মিয়া। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শান্তার দাদি সালেহা।

ইডেন কলেজের একাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন নিহত শান্তা। বাবা শামসুদ্দিন মিয়া পরিবারকে নিয়ে থাকতেন ঢাকার হাজারীবাগে। বাবা-মায়ের সঙ্গেই থাকতেন শান্তা। তাদের গ্রামের বাড়ি গাজীপুরে।

রাতে শান্তার দাদি সালেহা কান্না জড়িত কন্ঠে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছোটবেলা থেকেই শান্তা অনেক মেধাবী ছিল। বাবা শান্তাকে অনেক ভালবাসত। বাবা-মায়ের আদরের দুলালী ছিল। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেলে খুব চিন্তার মধ্যে ছিলেন। এর মধ্যে মেয়ের জ্বর হলে প্রথমে স্থানীয় ডাক্তার দেখান। কিন্তু তখন ডেঙ্গু ধরা পড়েনি। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইসিইউতে ভর্তি অবস্থায় কলিজার টুকরা মেয়ের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেনি বাবা শামসুদ্দিন। মেয়ের নিথর দেহ দেখে অসুস্থ হয়ে পড়েন।

নিহতের দাদি আরও জানান, শান্তার মৃত্যুর পর তার লাশ গ্রামের বাড়ি গাজিপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু মেয়ের লাশের পাশে বাবা থাকতে পারছেন না। মেয়ে হারা শোকে মূর্হ্য বাবাকে ভর্তি করানো হলো রাজধানী শ্যামলীর বক্ষব্যাধি হাসপাতালে। কয়েকদিন ধরে শান্তার আরেক চাচাও অসুস্থ হয়ে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।

শান্তার বাবাকে হাসপাতালে ভর্তি করায় মরদেহ নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন মা ও স্বজনরা। এই শোকাহত পরিবারের স্বান্তনা দেয়ার ভাষাও খুঁজে পাচ্ছে না স্বজনরা। একদিকে মেয়ের মৃত্যু অন্যদিকে হাসপাতালে ভর্তি বাবা। তারা জানান, মরদেহ গ্রামে নিয়ে সিদ্ধান্ত হবে দাফনের বিষয়টি। কারণ শান্তার বাবা এখনো হাসপাতালে ভর্তি। তার অবস্থা আগে দেখতে হবে। পরে সিদ্ধান্ত নেয়া হবে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, জুলাইয়ের শুরু থেকে ঢাকা শহরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার পর পরিবারের সবাই আতঙ্কের মধ্যে ছিল। চারপাশে মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের স্বাস্থ্য রক্ষায় জোরও দেয়া হয়েছিল। এদিকে  গত মঙ্গলবারে শান্তার হালকা জ্বর হয়। কিন্তু তেমন বেশি হয়নি। সুস্থও মনে হচ্ছিল তাকে। স্থানীয় ডাক্তারও দেখা হয়েছিল।কিন্তু জ্বর আর থামেনি। এবার বাবা-মায়ের চিন্তা বেড়ে গেল। আর দেরি না করে মেয়েকে নিয়ে আসা হলো জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। শনিবার হাসপাতালে ভর্তির পরেই তাকে আইসিইউতে নিয়ে ‍যাওয়া হয়। তখন তার শরীরের অবস্থা আর উন্নতি হচ্ছিল না। হাসপাতাল সূত্রে জানা যায়, আজ রোববার বিকালে শান্তা ডেঙ্গু শক সিন্ড্রোমে মৃত্যু বরণ করেন।

রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে রোববার বিকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন শান্তা। দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ম্যানেজার শহিদুল আলম।

আরো পড়ুন: লাশের সারিতে এবার ইডেন ছাত্রী শান্তা

এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে ডেঙ্গু রোগে মারা যান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) শাহাব উদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার (৫৪)। রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ছিলেন তিনি।

এছাড়া খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া যায়। রোববার সকালে স্কুল শিক্ষার্থী মো. মঞ্জুর শেখ (১৫) খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক হাজার ৮৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে ৬৫০, ক্লিনিকে ৪০৩ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৮১৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সময় বেধে দিলেন ১-১২তম নিবন্ধনধারী
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950