এবার চলে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রী

২৭ জুলাই ২০১৯, ০৫:৫৯ PM

© টিডিসি ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার চলে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। নাম উখিংনু রাখাইন। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের (প্রথম বর্ষ) শিক্ষার্থী। শনিবার (২৭ জুলাই) বিকাল ৫টার দিকে প্রীতিলতা হলের আবাসিক এই ছাত্রী মারা যান। দ্যা ডেইলি ক্যাম্পাসকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ওই ছাত্রীর কাজিন মং লা টিন।

জানা যায়, ক’দিন আগে ক্যাম্পাসে থাকা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হন ওই ছাত্রী। প্রথমে তাকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। পরে তিনি কক্সবাজার হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন। অবস্থান অবনতি হলে আজ সেখান থেকেই চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে মারা যান উখিংনু।

উখিংনু রাখাইনের বন্ধু ফার্মেসি বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী রিফাত খান বলেন, গত ১৭ জুলাই অসুস্থ অবস্থায় উখিংনুকে হাসপাতালে নিয়ে যাই আমরা। সেখানে টেস্ট করালে ডেঙ্গু ধরা পড়ে।

ওই শিক্ষার্থীর বাবা মংবা অং মংবা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় উখিংনু। জ্বর বাড়লে তাকে বাড়িতে আনা হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে অবস্থা খারাপের দিকে গেলে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রামে নেওয়ার জন্য বলেন। তিনি আরও বলেন, চট্টগ্রামে নেওয়ার পথে লোহাগাড়ার আমিরাবাদ নামক স্থানে গেলে তার মৃত্যু হয়।কক্সবাজার কেন্দ্রীয় শ্মশানে লাশ সৎকার করা হবে বলে জানান উখিংনু'র বাবা মংবা অং মংবা।

প্রীতিলতা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আয়েশা সিদ্দিকা বলেন, জ্বরের কারনে প্রথমে সে জাহাঙ্গীরনগর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছিল। এরপরে সাভারের এনাম মেডিকেল কলেজে ২দিন চিকিৎসা নিয়ে সে বাড়ি চলে যায়। আজ তার মৃত্যুর খবর পাওয়া গেল। বিষয়টি দু:খজনক।

এর আগে শুক্রবার রাতে একই রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফিরোজ কবীর স্বাধীন নিহত হন। বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ সেশনের ব্যবসায় অনুষদের ফিন্যান্স বিভাগের ছাত্র ছিলেন তিনি।

‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০
  • ২৬ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ফোন-ল্যা…
  • ২৬ আগস্ট ২০২৬
আহসানউল্লাহ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, …
  • ২৬ আগস্ট ২০২৬
বাদ পড়া শিশুদের নিয়ে হামের টিকাদান কর্মসূচি সেপ্টেম্বরে
  • ২৬ আগস্ট ২০২৬