খুবিতে ছাত্রী ধর্ষণ: অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

২৩ জুলাই ২০১৯, ০৫:০৫ PM

© টিডিসি ফটো

সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বহিরাগত এক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাপ্পু কুমারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। পাপ্পুকে বহিষ্কার করে এক প্রেস বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যায় প্রশাসন।

বিবৃতিতে বলা হয়েছে স্থানীয় ও জাতীয় বেশ কিছু পত্রপত্রিকা, অনলাইন পোর্টালে গতকাল থেকেই খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একজন ছাত্রের দ্বারা সংগঠিত ঘটনার যে তথ্য প্রকাশিত হয়েছে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়েছে।

ঘটনা অবহিত হওয়ার পরপরই ঐ ছাত্রের বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সাথে প্রাপ্ত অভিযোগ তদন্তের জন্য নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।

কমিটি এ ঘটনা তদন্তে অত্যন্ত তৎপর এবং কর্তৃপক্ষ আশা করছেন কয়েক দিনের মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে। কমিটির রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বা কাল ক্ষেপণের সুযোগ নেই।

কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণকারী সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে পিছ পা হবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিপীড়িত ছাত্রীকে প্রথমেই আইনী সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণে নিপীড়িত ছাত্রী ও তার পরিবারের পাশে থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃঢ় অবস্থান নিয়ে কোনো প্রকার বিভ্রান্তির সুযোগ নেই বলেও বিজ্ঞপতিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য খুবির প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের শেষ বর্ষের ছাত্র পাপ্পু কুমারের বিরুদ্ধে এক বহিরাগত মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই বিষয়টি নিয়ে গতকাল থেকেই বিভিন্ন অনলাইন পোর্টালে রিপোর্ট প্রকাশিত হয়। এতে করে সরব হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। এই পরিপ্রেক্ষিতে যাতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ না হয় তাই এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুবি কর্তৃপক্ষ।

ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বড় চমক
  • ১৫ নভেম্বর ২০২৬
বোরহানউদ্দিনে ১৫৬ প্রাথমিক বিদ্যালয়ের ১০০টিতে প্রধান শিক্ষক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950