স্কুলছাত্র-টোকাই-শ্রমিকও যখন জবি ছাত্রলীগের কর্মী

২০ জুলাই ২০১৯, ০৭:২৩ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের দ্বিতীয় সম্মেলনে স্কুল পড়ুয়া ছাত্রদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এতে যেমন সৃষ্টি হয়েছে অযাচিত জটলা আর বিশৃঙ্খলা। শনিবার নির্ধারিত সময়ের ৪ঘন্টা পর বিকেল ৩টায় শুরু হয় সম্মেলনের কার্যক্রম। সম্মেলনে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর রঙ্গিন টি-শার্ট পরে ক্যাম্পাসের শোডাউনে অংশ নেন স্কুল পড়ুয়া, সদরঘাটের টোকাই, এলাকার বন্ধু, শ্রমিক, বৃদ্ধ এমনকি রিকশা চালকেরাও মিছিলে অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, সম্মেলনের প্রস্তুতি কমিটির ১ নম্বর যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিনের কর্মীদের অধিকাংশই টোকাই, স্কুল পড়ুয়া রিকশা চালক আর শ্রমিক। এছাড়া স্কুল পড়ুয়া ছাত্র, টোকাইদের টাকার বিনিময়ে কর্মী সাজিয়ে নিয়ে আসেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহ্বায়ক ইব্রাহিম ফরাজী, নাজমুল আলম, আল আমিন শেখ, তারেক আজীজ, সৈয়দ শাকিল। এছাড়া টোকাই, অছাত্র, শ্রমিক রিকশা চালক নিয়ে আসেন এসএম আকতার হোসাইন, নুরুল আফসার প্রমুখ।

অছাত্রদের নিয়ে অনেক জবি ছাত্রলীগকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন। সাদ্দাম হোসেন নামের এক ছাত্রলীগকর্মী বলেন, টাকা দিয়ে টোকাই, শ্রমিকদের নিজের কর্মী দাবি করে কি লাভ। এদের কারণে আমরা ঠিক মতো কোথাও বসতেও পারিনি। এদের এসব টোকাইদের কারণে বিরক্ত প্রকাশ করেছেন খোদ জবি ভিসি। বহিরাগতরা প্রশাসনিক ভবনের ভিতরে ঢুকে ভিসির সামনে জোরে জোরে স্লোগান দিতে থাকলে তিনি বলেন, যারা আমাকে চিনে না, তারা আমার শিক্ষার্থী নয়। এরা বহিরাগত। পরে এদরেকে ভবন থেকে বের করে দিতে বলেন ভিসি।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতাদের কয়েকজন নিজেকে ব্যস্ত দাবি করে পরে কথা বলবেন বলে দাবি করেন।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬