মিষ্টি খাওয়া নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৭০ (ভিডিও)

০৩ জুলাই ২০১৯, ০৪:২৪ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি খাওয়া নিয়ে কথা কাটাকাটিতে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। এতে সাংবাদিকসহ অন্তত ৬০ থেকে ৭০ জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে দুই আবাসিক হলের সংযোগস্থল বটতলা মোড়ে এ সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের বেশির ভাগ বাইরের বেসরকারি হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিষ্টি খাওয়া নিয়ে বটতলা মোড়ে দুই আবাসিক হল শাখা ছাত্রলীগের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর দুই হলের নেতাকর্মীরা বটতলায় জড়ো হলে ব্যাপক সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই হলের ছাত্রলীগ নেতাকর্মীরা পিস্তল, রামদা, রড, হকিস্টিক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে নামে। শুরু হয় ইট-পাটকেল ও ধাওয়া পাল্টা ধাওয়া। একপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা গুলি বর্ষণ করতে শুরু করে। প্রায় ১০ রাউন্ড গুলি বর্ষণ করার শব্দ পাওয়া যায়।

আর ভাসানী হলের শিক্ষার্থীদের হাতে চাপাতি নিয়ে ঘুরতে দেখা যায়। এ ঘটনায় প্রায় ৬০ থেকে ৭০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে প্রায় ৪০ জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করতে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া বাকিদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে মারামারির এক পর্যায়ে ভিডিও করার কারণে বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে মারতে থাকে ভাসানী হলের ৪৪তম আবর্তনের সিয়াম। পরে উপস্থিত সাংবাদিকরা তাকে উদ্ধার করে।

এ ঘটনায় প্রক্টরিয়াল টিমকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। ঘটনার পর পরই প্রক্টরিয়াল টিমের তিন জন সদস্য উপস্থিত হন। কিন্তু তারা মারামারি ঠেকানোর চেষ্টা না করে উল্টো ভিডিও ধারণ করতে থাকেন।

প্রায় আধা ঘন্টা পর প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ঘটনাস্থলে আসেন। এসময়ও মারামারি ঠেকানোর কোন চেষ্টাই তার মধ্যে চোখে পড়েনি। উল্টো তাদের সামনেই চাপাতি নিয়ে ঘুরতে দেখা যায় ভাসানী হলের শিক্ষার্থীদের।

মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬