বশেমুরবিপ্রবির অবস্থাও বরিশাল বিশ্ববিদ্যালয়ের মত হবে

০১ জুন ২০১৯, ১২:১১ PM

ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ১৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, কোন শিক্ষার্থীকে শাস্তি দিতে আসলে, সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। তখন আপনাদের অবস্থাও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির মতো হবে। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ কথা বলেন। তাঁর স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-

ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, এর ১৪ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
কড়া ভাষায় বলে দিতে চাই, কোন শিক্ষার্থীকে শাস্তি দিতে আসলে, সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। তখন আপনাদের অবস্থাও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির মতো হবে।

আর প্রতিবাদ করলেই সরকার বিরোধী ট্যাগ লাগিয়ে দেওয়ার নোংরা মানসিকতা থেকে বেরিয়ে আসুন। বাংলাদেশের কোন আইনে বলা আছে, সরকারের সমালোচনা করা যাবেনা? সংবিধান জনগণের কথাবলার স্বাধীনতা ও প্রতিবাদ করার ক্ষমতা প্রদান করেছে।

শিক্ষার্থীদের সাথে বাড়াবাড়ি করতে আসবেন না। শিক্ষার্থী কি পারে, আর কি পারেনা, তা নিশ্চয়ই আপনাদের অজানা নয়। সুতরাং, কোন শিক্ষার্থীর বিরুদ্ধে অন্যায়ভাবে কোন ব্যবস্থা নেওয়া হলে আমরা ঘরে বসে থাকবো না।

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই হবে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বুকজ্বালা কমাতে খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন, উপক…
  • ১৬ আগস্ট ২০২৬
৯০ দিন নিয়মিত তোকমা খেলে শরীরে যেসব পরিবর্তন আসবে
  • ১৬ আগস্ট ২০২৬
সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬