৪৭ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

০৪ মে ২০১৯, ০১:১৩ PM

© সংগৃহীত

টানা ৪৭দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে এ ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। তবে ১ জুন পর্যন্ত অফিস খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিন উপলক্ষে মোট ৪৭ দিনের ছুটি শুরু হচ্ছে আগামী ৮ মে বুধবার থেকে। টানা এ ছুটি চলবে আগামী ২৩ জুন পর্যন্ত।

তবে দীর্ঘ ছুটিতে আবাসিক হল খোলা থাকবে কিনা সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক ড. আমিনুল ইসলাম বলেন, এখনও প্রাধ্যক্ষ পরিষদের মিটিং হয়নি। মিটিংয়ে সিদ্ধান্ত নেয়ার পরে জানিয়ে দেয়া হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৮ মে থেকে ২৩ জুন পর্যন্ত শুধুমাত্র ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিস খোলা থাকবে। প্রশাসনিক কাজ তথা অফিস বন্ধ হবে ১ জুন থেকে।

আগামী ২৪ জুন সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৫ নভেম্বর ২০২৬
নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাঙল তামিম-হৃদয়ের রেকর্ড জুটি, হঠাৎ বিপদে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
আমির হামজার বক্তব্য শুরু হতেই উত্তপ্ত সংসদ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950