ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার মারধর

১১ এপ্রিল ২০১৯, ০৮:২৫ PM
অভিযুক্ত লাল টি-শার্ট পরিহিত বিদ্যুৎ, মাঝে আহত শরীফ এবং শেষে হিমেল।

অভিযুক্ত লাল টি-শার্ট পরিহিত বিদ্যুৎ, মাঝে আহত শরীফ এবং শেষে হিমেল। © টিডিসি ফটো

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় এ ঘটনা ঘটে। জানা যায়, ইভটিজিংয়ের শিকার ঐ ছাত্রী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের সক্রিয় ছাত্রলীগকর্মী।

এদিকে মারধরের শিকার ঐ শিক্ষার্থী বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগে নিরাপত্তা চেয়ে ৭২ ঘণ্টার মধ্যে বিচারের দাবী জানিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টায় ক্যাম্পাসের কাঁঠাল তলায় নৃবিজ্ঞান বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলাম এবং প্রত্নতত্ত্ব বিভাগের ১১তম ব্যাচের এক ছাত্রীকে ডেকে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান বিদ্যুৎ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব হাসান হিমেল। এক পর্যায়ে তারা মমকে ইভটিজিং করার চেষ্টা করলে শরিফ বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে শরিফকে বেধড়ক মারধর করেন কুবি শাখা ছাত্রলীগের এ দুই নেতা।

এ ঘটনায় শরিফের কপালের একাংশ ফেটে যায় এবং প্রচণ্ড রক্তপাত হয়। মারধর থেকে বাঁচতে দৌড়ে ক্যাম্পাস গেটে গেলে সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা গুরুতর আহত তাকে পার্শ্ববর্তী একটি মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসায় তার কপালে চারটি সেলাই করা হয়।

মারধরের শিকার শরিফ জানান, ‘হিমেল আমার এক ব্যাচ জুনিয়র। আর তাকে আমি ঠিকভাবে চিনিও না। বিদ্যুৎ ভাই আমাদের ডেকে নিয়ে যাওয়াতে আমরা তার সাথে যাই এবং এরপরে হিমেল আমার সাথে থাকা প্রত্নতত্ত্ব বিভাগের এক ছোট বোনের সাথে অসদাচরণ করতে চাইলে আমি বাধা দেই। এতে হিমেল ক্ষুব্ধ হয়ে আমার উপর উপর্যুপরি আক্রমণ করে। একজন সিনিয়র হয়ে জুনিয়রের হাতে মার খাওয়া লজ্জার। আমি অভিযুক্তদের বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছি এবং ৭২ ঘণ্টার মধ্যে শাস্তি দাবি করছি।’

অভিযুক্ত হাসান বিদ্যুৎ বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। আমি তাকে বাঁচানোর চেষ্টা করি এবং ঐ ছাত্রী ঘটনাস্থল থেকে একটু দূরে ছিল। তাকে আমি কিভাবে ইভটিজিং করবো? আমি তো তাকে বাঁচাতে চেয়েছি।’ কিন্তু বিদ্যুৎ কিছুক্ষণ পরে ফোন দিয়ে মারধর করার বিষয়টি স্বীকার করে বলেন, ‘শরিফ শিবির করে তাই আমরা ২জন মিলে তাকে মারধর করেছি।’

অন্যদিকে একাধিকার ফোনে চেষ্টা করা হলেও অভিযুক্ত হিমেলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘মারধরের পর আমি ছেলেটিকে দেখে প্রাথমিক চিকিৎসার খরচের ব্যবস্থা করেছি। এ বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু ইভটিজিংয়ের বিষয়টি সম্পর্কে আমি জানি না।’

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পরবর্তীতে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিব।’

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬