৪০তম বিসিএসে কোটা থাকছে না, ৩৮তম সর্বশেষ

০১ জুলাই ২০২০, ১০:৫১ AM

© ফাইল ফটো

বিসিএসের মাধ্যমে দেশে সরকারি কর্মকর্তা নিয়োগে কোটা পদ্ধতি শেষ হলো। এ পদ্ধতিতে সর্বশেষ মঙ্গলবার (৩০ জুন) ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে দুই হাজার ২০৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়। এটা কোটা পদ্ধতির মাধ্যমে সর্বশেষ বিসিএসের ফলাফল।

২০১৮ সালে সাধারণ আন্দোলনের মুখে সরকার কোটা প্রথা বিলুপ্ত করে। পিএসসি বলছে, এখন থেকে কোন বিসিএসে কোটা পদ্ধতি থাকছে না। এমনকী, কোটা পদ্ধতি বাতিলের প্রায় এক মাস আগে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও কোটা পদ্ধতি থাকছে না। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন। ফলে সাধারণ চাকরিপ্রার্থীদের চাকরির সুযোগ আরও বাড়বে।

পিএসসির চেয়ারম্যান বলেন, কোটা বিলোপের মাসখানেক আগে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি হয়। তবে আমরা বলেছিলাম সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসরণ করবো। যেহেতু কোটা প্রথা বিলুপ্ত করেছে, সে কারণেপরবর্তী আর কোন বিসিএসে কোটা থাকছে না। ৪০তম বিসিএসেও থাকছে না। ৩৮তম বিসিএসকেই বলা যায় কোটার সর্বশেষ প্রয়োগ।

পিএসসি সূত্র জানিয়েছে, এতদিন ৫৫ শতাংশ কোটা এবং ৪৫ শতাংশ মেধা এমন নিয়মে ৩৮তম বিসিএসের ফলাফল দেওয়া হয়েছে। তবে কারিগরী ক্যাডারে কোটার প্রার্থী পাওয়া না গেলেসাধারণ প্রার্থী দেওয়া হয়েছে।

জানা গেছে, সর্বপ্রথম ১৯৭২ সালে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয়। তখন মেধাতালিকায় ২০ শতাংশ রেখে, ৪০ শতাংশ জেলা কোটা, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য এবং ১০ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য ছিল। পরবর্তীতে কয়েকবার কোটা ব্যবস্থার পরিবর্তন করে ৫৫ শতাংশ করা হয়। এর মধ্যে মুক্তিযোদ্ধা ৩০ শতাংশ, জেলা ১০ শতাংশ, নারীদের  ১০ শতাংশ এবং ক্ষুদ্রনৃগোষ্ঠীর পাঁচ শতাংশ কোটা ছিল। পরে প্রতিবন্ধীদের জন্যও এক শতাংশ কোটা নির্ধারণ করা হয়।

এই কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে ২০১৮ সালের জানুয়ারি থেকে ধারাবাহিক আন্দোলন শুরু হয়। এপ্রিলে সেই আন্দোলন ব্যাপক হয়। দেশের সবকটি বিশ্ববিদ্যালয় ও কলেজে ছড়িয়ে পড়ে আন্দোলন। সে সময় পুলিশ কোটা সংস্কার আন্দোলন কর্মীদের ব্যাপক ধরপাকড় শুরু করে। তখন অনেকে আন্দোলনকর্মীদের পাশে দাঁড়ান। এরই ধারাবাহিকতায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করে সরকার।

ঢাবিতে সহকারী প্রক্টরদের পদত্যাগ ও বহিষ্কারের ঘটনায় স্বচ্ছত…
  • ১৩ নভেম্বর ২০২৬
ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপ পিছিয়েছে বাংলাদেশ
  • ১৩ নভেম্বর ২০২৬
গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
১ জনের জীবন বাঁচাতে পুকুরে নেমে মারা গেল ২ জনই
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশ্ব ডায়াবেটিস দিবসে বাডাসের নানা আয়োজন, বিনামূল্যে ডায়াবে…
  • ১৩ নভেম্বর ২০২৬
গাইবান্ধায় নিষিদ্ধ আ.লীগের ১৮৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্ত…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950