দরিদ্র জেলের এক জালেই ৪০ লাখ টাকার মাছ!

০৭ নভেম্বর ২০১৯, ০৫:০৩ PM

© সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দরিদ্র জেলে জামাল উদ্দিনের জালে আটকা পড়েছে ৮১টি লাল পোপা। মাছগুলো বিক্রি হয়েছে ৪০ লাখ টাকায়।  এর মাধ্যমে কপাল খুলেছে দরিদ্র এই জেলের।

কক্সবাজার ফিসারিঘাটের মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ ইসহাকসহ কয়েকজন পোপা মাছগুলো কিনে নেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে মাতারবাড়ির পশ্চিম পাশে কুতু্বদিয়া চ্যানেলে জাল বসান জামাল। বুধবার সকালে জাল তুলতে গিয়ে দেখেন, জাল টেনে কূলে আনা যাচ্ছে না।

পরে আরও লোকজনের সহায়তায় জাল তোলা হয়। দেখা যায় বড় আকৃতির অসংখ্য লাল পোপা লাফালাফি করছে। গণনা করে ৮১টি পোপা পাওয়া গেছে। প্রতিটি মাছের ওজন ১৭ থেকে ২৫ কেজি ।

জামাল উদ্দিন বলেন, প্রথমে মাছগুলো ৩৯ লাখ টাকা পর্যন্ত দর উঠে। অনেক দরদামের পর কক্সবাজার ফিশারিঘাটের ইসহাক সওদাগরসহ কয়েকজন ৪০ লাখ টাকা দিয়ে মাছগুলো কিনে নেন।

প্রসঙ্গত, পোপা মাছের পটকা খুবই মূল্যবান। এটি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। প্রতিকেজি শুকনো পটকার দাম ৮০-৯০ হাজার টাকা। পটকা দিয়ে তৈরি হয় সুস্বাদু স্যুপ। হংকং, থাইল্যান্ড, চীন, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে পোপা মাছের পটকা রপ্তানি হয়।

মাদক সেবনে বাধা দেওয়ায় সংস্কৃতিকর্মীর ওপর হামলার অভিযোগ
  • ২২ অক্টোবর ২০২৬
দালানকোঠার শহরে অবলা প্রাণীদের মুখে হাসি ফোটান আইনজীবী বায়ে…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হবিগঞ্জের জসিমের
  • ২২ অক্টোবর ২০২৬
১১৭ ফোন উদ্ধার ডিবির, আইএমইআই মিলিয়ে নিতে পারবেন আপনার হারা…
  • ২২ অক্টোবর ২০২৬
এক্সে ১৫টি ভিডিও পোস্ট করেই ৪ লাখ টাকা আয়ের সুযোগ, মানতে হব…
  • ২২ অক্টোবর ২০২৬
পাবনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪, অস্ত্র ব্যবসায়ী দাবি পু…
  • ২২ অক্টোবর ২০২৬