ঢাকা স্কুল অব ইকোনোমিক্সে উদ্যোক্তা অর্থনীতিতে ভর্তির সুযোগ

১২ অক্টোবর ২০১৯, ০১:১৭ PM

© সংগৃহীত

উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং উদ্যোক্তা বিষয়ে হাতেকলমে জ্ঞানার্জনে সুযোগ সৃষ্টি করেছে ঢাকা স্কুল অব ইকোনোমিক্স (ডিএসসিই)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত এই প্রতিষ্ঠানে উদ্যোক্তা অর্থনীতিতে তৃতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

মাস্টার্স অব ইকোনমিক্স (এন্টারপ্রেনিউরশিপ ইকনোমিক্স) শীর্ষক দেড় বছর মেয়াদী ওই কোর্সের ভর্তির জন্য ফরম বিতরণ শুরু হয়েছে ২৫ আগস্ট থেকে। ফরম সংগ্রহ করা যাবে ২১ অক্টোবর পর্যন্ত। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর।

ঢাকা স্কুল অব ইকনোমিক্স সূত্র জানায়, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স পাস করা শিক্ষার্থীর আবেদন করতে পারবেন। এছাড়া উদ্যোক্তা অর্থনীতিতে অনার্স চালু করা হয়েছে। ব্যাচেলর অব ইকোনমিক্স (এন্টারপ্রেনিউশিপ ইকোনমিক্স) ভর্তির জন্য আবেনদ বিতরণ শুরু হবে আগামী ১৪ অক্টোবর।

মগবাজারের ইস্কাটন গার্ডেন রোডে বাংলাদেশ অর্থনীতির সমিতির কার্যালয়ে ডিএসসিই ক্যাম্পাস থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বিস্তারিত জানা যাবে ০১৬১৬৩৯৪৭০৪ ও ০১৯১১৩৯৪৭০৪ নম্বরে ফোন করে ।

অধ্যাপক ডঃ মুহম্মদ মাহবুব আলী বলেন, স্নাতক ও স্নাতকোত্তর- নিয়োগে কর্মসংস্থানের বিকল্প তৈরি এবং আয়ের জিজ্ঞাসা হ্রাস করার জন্য স্নাতকোত্তর উন্নয়ন কর্মসূচি করা হয়েছিল।

জানা গেছে, প্রতিষ্ঠানটিতে দেশে-বিদেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ এবং কারখানা পরিদর্শনের মধ্য দিয়ে হাতকলমে প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষার্থীদের।

জনসংখ্যার তুলনায় রাজধানীতে প্রয়োজন ৬২৭ স্কুল, লাগবে বড় মাঠও
  • ০৬ মার্চ ২০২৬
ছুটির দিনেও ‘বিপজ্জনক’ ঢাকার বাতাস, বায়ুদূষণে আজ শীর্ষে
  • ০৬ মার্চ ২০২৬
ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়, শুরু কখন— জানালেন আব…
  • ০৬ মার্চ ২০২৬
ইসরায়েলের উত্তরের বসতি খালি করার নির্দেশ হিজবুল্লাহর
  • ০৬ মার্চ ২০২৬
আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরাইল
  • ০৬ মার্চ ২০২৬
ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ
  • ০৬ মার্চ ২০২৬