ধনাঢ্য পরিবারের মেয়ের সঙ্গে প্রেম, লাশ হয়ে ফিরলেন আশিক

২১ মে ২০১৯, ০২:৩২ PM

রাজধানীর ভাটারা থানার কুড়িল এলাকার কুড়াতলির প্রেমিকের বাসা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশিক-এ এলাহীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রেমিকার পরিবার ধনাঢ্য হওয়ায় তাকে বাসায় ডেকে নিয়ে হত্যা করে ‘আত্মহত্যা’ বলে প্রচারের অভিযোগ উঠেছে। সে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর ৫ম সেমিস্টারের ছাত্র ছিলেন।

আশিকের পরিবারের অভিযোগ, তাকে বাসায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। বর্তমানে তার মৃতদেহ কুর্মিটোলা হাসপাতালে রাখা হয়েছে।

নিহতের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের মাস্টার্সের ছাত্র আল আমিন (২৫) জানান, মঙ্গলবার সকালে তার ছোট ভাইয়ের এক সহপাঠীর (প্রেমিকা) ফোন পেয়ে তার বাসায় যান। সেখানে গিয়ে তিনি তার ছোট ভাইকে মৃত অবস্থায় পান বলে জানান। বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী তার এক বান্ধবীর সঙ্গে কুড়াতলির ওই বাসায় ভাড়া থাকেন।

পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তার লাশ কুর্মিটোলা হাসপাতালে পাঠিয়েছে। নিহতের ভাই দাবি করেন, পরিকল্পিতভাবে তার ভাইকে ডেকে এনে হত্যা করা হয়। এখন তার প্রেমিকা আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে।

পড়ুন:১৬তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ মে

পড়ুন: ভাইভা পাস করতে আয়নার সামনে দাঁড়ান, চোখে চোখ রেখে কথা বলতে শিখুন

ভাটারা থানার ওসি (অপারেশন) মো. শিহাবউদ্দিন জানান, প্রেমিক ও প্রেমিকা একই বিশ্ববিদ্যালয়ের একই সেমিস্টারের শিক্ষার্থী। বিষয়টি এখনও তদন্তাধীন। ময়নাতদন্তের জন্য কুর্মিটোলা থেকে ওই ছাত্রের লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হচ্ছে।

পড়ুন: বহিস্কৃত ছাত্রলীগ নেত্রী জারিনের আত্মহত্যার চেষ্টা!

পড়ুন: কৃষাণীর ধানক্ষেতে ডিসির বহর; আমরাও কৃষকের সন্তান

পড়ুন: প্রভোস্ট লাঞ্ছিত: নূরসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতিবেদন ৭ জুলাই

পড়ুন: ৯৯ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম সৌগত দাস

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬