বিদ্যালয়ে না গিয়ে বেতন তোলা সেই প্রাথমিক শিক্ষিকা বরখাস্ত

০৮ নভেম্বর ২০১৯, ০৫:১০ PM
বরখাস্ত শিক্ষিকা তানভী ঝুমু

বরখাস্ত শিক্ষিকা তানভী ঝুমু © টিডিসি ফটো

গত ১০ মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও মাসের পর মাস নিয়মিত বেতন তোলার অভিযোগ প্রমাণিত হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষিকাকে বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। শুক্রবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া শিক্ষিকা তানভী ঝুমু সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা-মধ্যনগর) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপির দ্বিতীয় স্ত্রী। ঝুমুর সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

বরখাস্তের পর ঝুমুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে তানভী ঝুমু বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জরুরিপত্র প্রেরণ করা হয়।

ঝুমুর তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নিয়োগ পান। প্রাথমিক শিক্ষা অধিদফতরে এমপি রতনের প্রভাবে ও তদবির করিয়ে তিনি ডেপুটেশনে আসেন সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়,অসুস্থতাজনিত কারণ দেখিয়ে মাত্র একদিনের ছুটি নিয়েছিলেন তানভী ঝুমু। অথচ এরপর থেকে গত ১০ মাস ধরে বিদ্যালয়ে আসেননি এই শিক্ষিকা।

অনুপস্থিত থেকেও কীভাবে নিয়মিত বেতন নিয়ে যাচ্ছেন এ শিক্ষিকা সে বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েক সদস্য জানিয়েছেন, এমপির স্ত্রী হওয়ায় এ বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা মুখ খুলতে নারাজ।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থতাজনিত কারণ দেখিয়ে মাত্র একদিনের ছুটি নিয়েছিলেন তানভী ঝুমু। অথচ এর পর থেকে গত ১০ মাস ধরে বিদ্যালয়ে আসছেন না এ শিক্ষিকা। এমন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের নির্দেশক্রমে তাকে বরখাস্ত করা হয়।

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু, আট…
  • ২৪ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগে দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন শেষ…
  • ২৪ মার্চ ২০২৬
‘ক্রিকেট হলে তুই সেরাদের সেরা’, জন্মদিনে সাকিবকে মাশরাফী
  • ২৪ মার্চ ২০২৬
সৎ মায়ের নির্যাতন, মায়ের কবরের পাশে কাঁদছিল শিশুটি
  • ২৪ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত পাকিস্তান…
  • ২৪ মার্চ ২০২৬
শহীদ সাজিদের কবর জিয়ারত করে কার্যক্রম শুরু করবেন জবি উপাচার…
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence