ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় প্রাথমিকের প্রধান শিক্ষক

০২ আগস্ট ২০১৯, ০৯:১৭ PM

© প্রতীকী

পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে যশোরের বাঘারপাড়ায় পঞ্চাশোর্ধ এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত মিজানুর রহমান এ উপজেলার বরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোহাকুলা গ্রামের নূর আলী মোল্যার ছেলে। এর আগে মিজানুর রহমান আগ-দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করাকালীন একই রকম অভিযোগে মামলা হয়েছিল বলে খবর মিলেছে।

মামলা সূত্রে জানা যায়, যশোরের বাঘারপাড়া উপজেলার বরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান (৫০) বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১০) গত বুধবার স্কুল ছুটির পর অফিসে কক্ষে দেখা করতে বলেন। মেয়েটি অফিস কক্ষে যাওয়ার পর মিজানুর রহমান তাকে জড়িয়ে ধরেন। এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা চালান।

এসময় মেয়েটি চিৎকার করা শুরু করে। তা শুনে আশপাশের লোকজন বিদ্যালয়ে দৌড়ে আসলে মিজানুর রহমান তাকে ছেড়ে দেন। এরপর মিজানুর রহমান মোটরসাইকেল যোগে সেখান থেকে সটকে পরেন। পরদিন মেয়েটির পিতা বাঘারপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ০২।

বরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগে মিজানুর রহমান আগ-দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। এ প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক থাকাকালীন সময়েও তিনি একই ঘটনা ঘটান এবং অনুরূপ একটি মামলাও হয়। সে সময় মামলার কারণে মিজানুর রহমান চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন। পরে বাদী পক্ষ মামলা প্রত্যাহার করলে তিনি পুনরায় চাকরি ফিরে পান।

দেখুন: প্রাথমিক শিক্ষিকা বরখাস্ত, প্রতিবাদের ঝড়

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, এর আগেও উনার নামে এরকম অভিযোগ আমি লোকমুখে শুনেছি। কিন্তু এর প্রমাণ আমাদের কাছে নেই। এবারে যৌন হয়রানির বিষয়ে তার বাবা একটি মামলা দায়ের করেছে। আমরা অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬