ছাত্রদলের সভাপতি কে এই খোকন?

১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৯ PM

দীর্ঘ প্রায় ২৮ বছর পর কাউন্সিলরদের সরাসরি ভোটে ছাত্রদলের নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়েছে।এতে ১৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮। নতুন সভাপতি পাওয়ার পর খোকনের পুরো পরিচয় জানতে উদগ্রীব হয়ে পড়েছে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ফজলুর রহমান খোকনের বাড়ি বগুড়া জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ এবং সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। ছাত্রদলের গত কমিটিতে গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক দায়িত্বে ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওয়ান ইলেভেন থেকে সক্রিয় এ নেতার বিরুদ্ধে ২০টির অধিক রাজনৈতিক মামলা রয়েছে। আন্দোলনে সক্রিয় থাকার জন্য সরকারদলীয় নেতাকর্মীদের কাছে নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে।

ট্যাগ: ছাত্রদল
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬