বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানোয় বিব্রত শিক্ষামন্ত্রী

২৬ জুন ২০২৪, ০৭:০৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ফটো

সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও অনুসারীরা বিবাহবার্ষিকীর অভিনন্দন ও শুভেচ্ছা জানানোয় বিব্রতবোধ করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ বুধবার (২৬ জুন) ফেসবুকের নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা উল্লেখ করেন। ওই পোস্টে তিনি শুভেচ্ছা-অভিনন্দনের প্রকাশ্য ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানান।

ফেসবুকে দেওয়া পোস্টে মহিবুল হাসান চৌধুরী লেখেন, বিবাহবার্ষিকী, সন্তানদের এবং নিজের জন্মদিন, এগুলো একান্তই ব্যক্তিগত বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিবাহবার্ষিকী নিয়ে অভিনন্দন ও শুভেচ্ছার প্রচার সম্পর্কে আমার ব্যক্তিগত অনুভূতি হলো- এটি দৃষ্টিকটু এবং আমার জন্য অত্যন্ত বিব্রতকর।

তিনি আরও লিখেছেন, বিনয়ের সঙ্গে আমার অনুরোধ-বিবাহবার্ষিকী, সন্তানদের জন্মবার্ষিকীর মতো ব্যক্তিগত বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা-অভিনন্দনের প্রকাশ্য ঘোষণা থেকে শুভাকাঙ্ক্ষীরা যেন বিরত থাকেন।

শিক্ষামন্ত্রী এ পোস্ট দেওয়ার পর ঘণ্টার ব্যবধানে প্রায় ১০ হাজার ব্যবহারকারী রিয়্যাক্ট করেছেন। কমেন্ট করে নিজেদের মতামত জানিয়েছেন দেড় হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী।

সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে
  • ১১ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় কমেছে হামের সংক্রমণ, মৃত্যু ২
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ৮, আবেদন শেষ ২…
  • ১১ এপ্রিল ২০২৬
দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু এভারকেয়ারে ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথ…
  • ১১ এপ্রিল ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
close