ড্যাফোডিল ছাত্রীর বাইকে করে গায়ে হলুদের ভিডিও ভাইরাল

২৪ আগস্ট ২০২০, ১০:৩১ PM

© সংগৃহীত

গায়ে হলুদের সাজে মোটরসাইকেল চালাচ্ছেন এক তরুণী। তার পেছনে একদল যুবক, মোটরসাইকেলে করে শোভাযাত্রা করা তাদের গায়েও একই রঙের পাঞ্জাবি। এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই তরুণী বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।

মেয়েটির নাম ফারহানা আফরোজ, বাড়ি যশোর শহরে। গত ১৩ আগস্ট নিজের গায়ে হলুদ অনুষ্ঠানে এভাবে পোজ দিয়ে ব্যতিক্রমী আয়োজনটি করেন। যশোরে এমন ঘটনা আগে আর ঘটেনি বলে মত অনেকের। গত ১৪ আগস্ট পাবনার কাশিনাথপুরের হাসনাইন রাফির সঙ্গে বিবাহ হয় তার।

যশোর শহরের সার্কিট হাউস এলাকার বাসিন্দা ফারহানা। আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাফি গাজীপুরে কর্মরত। ফারহানা আফরোজ বলেন, ‘ঢাকায় বাইক চালিয়ে গায়ে হলুদের পোজ দেয়া কমন ব্যাপার। আমি বাইক চালাতে পারি। তাই ভাবলাম গায়ে হলুদের দিন বাইকেই এন্ট্রি দিব।’

তিনি বলেন, ‘ভিডিও ধারণ, ছবি তোলা হল। শহর ঘুরলাম। সঙ্গে বন্ধুবান্ধব, স্বজনরা ছিল। তাদেরও একই রঙের পাঞ্জাবি ছিল।’ মূলত ব্যতিক্রমী কিছু করার ভাবনায় এমন আয়োজন বলে জানান তিনি।

ফারহানার বাড়ি যশোর শহরের সার্কিট হাউসের সামনে। ২০১১ সালে যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে ২০১৩ সালে আব্দুর রাজ্জাক কলেজ থেকে পাস করেন এইচএসসি। এখন ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে এইচআর-এ এমবিএ পড়াশোনা করছেন।

ফারহানা জানন, ২০০৭ সাল থেকে বাইক চালান তিনি। বিয়ের অনুষ্ঠানকে ব্যতিক্রমী করার ভাবনা থেকেই এমন আয়োজন করেছেন। 

বিয়ের অনুষ্ঠান ভিডিও ক্যামেরায় ধারণ করা নাহরুল হায়াত জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই কাজ করছেন। কিন্তু এমন ব্যতিক্রমী আয়োজন দেখেননি। এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় অনেকেই তাকে ফোন করছেন বলে জানান।

পড়ুন: ফারহানার স্ট্যাটাস: শুধু বাইক চালানো দেখে আমার চরিত্রের সনদ দিয়ে দিলেন?

যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
close