ভারতীয় হাইকমিশনে আটক হানিফ বাংলাদেশি!

০১ ডিসেম্বর ২০১৯, ০৫:১৩ PM

পুশইন বন্ধে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিতে গিয়ে হানিফ বাংলাদেশি আটক হয়েছেন বলে জানা গেছে। এ সময় অন্তত আরো দুই জন আটক হয়েছেন বলে জানা গেছে।

রবিবার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ভারতীয় দূতাবাসে গেলে তাকে আটক করা হয় বলে জানা যায়।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হানিফ বাংলাদেশির টাইমলাইনে দেয়া স্ট্যাটাসে বলা হয়, “ইন্ডিয়ান হাইকমিশনে আমি আটক।”

হানিফ বাংলাদেশির ফেসবুক স্ট্যাটাস

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা প্রতিবাদ জানিয়েছেন হানিফের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

একরামুল হাসান নামে একজন লিখেন, “পুলিশ দিয়ে হানিফ বাংলাদেশী কে থানায় আটক রেখে কি ভারত যে বাংলাদেশে জনগণ পুশইন করছে তার সমালোচনা বন্ধ রাখা যাবে! অনতিবিলম্বে সম্মানের সাথে হানিফ ভাইকে মুক্তি দিন।”

ইকবাল এইচ এফ লিখেন, “হানিফ বাংলাদেশী ভাইকে ভারতের হাইকমিশন অন্যায় ভাবে আটক করে রাখছে।আমরা সাধারণ ছাত্ররা বজ্রকন্ঠে বলতেছি।হানিফ ভাইকে ছেড়ে দিন।নয়ত এর পরিণতি খুব খারাপ হবে।”

এদিকে, হানিফ বাংলাদেশির সাথে আরো দুইজিনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। বাকি দু’জন হলেন- মোজাম্মেল মিয়াজী এবং শাখাওয়াত।

এ নিয়ে মোজাম্মেল  মিয়াজি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, “পুশইন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাসে আসলে আমাকে, হানিফ ভাইকে, শাখাওয়াত ভাইকে গুলশান থানার এস আই মারুফ গ্রেপ্তার করে অবরুদ্ধ করে রাখে।”

তবে এ বিষয়ে পুলিশ প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৩৬ জুলাই স্মরণে ইবি ছাত্রদলের ৩৬টি গাছের চারা রোপণ
  • ০৫ আগস্ট ২০২৬
বাবাকে মুক্তিযোদ্ধা বানিয়ে বিসিএসে আবেদন, চূড়ান্ত হয়েও বাতি…
  • ০৫ আগস্ট ২০২৬
৩৬ জুলাই স্মরণে ইবি শিক্ষার্থীর ৩৬ কিলোমিটার ম্যারাথন
  • ০৫ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটি নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী,…
  • ০৫ আগস্ট ২০২৬
ডকুমেন্টারিতে ‘এক দফার ঘোষক’ ইস্যুতে প্রতিবাদ, মাহিন সরকারক…
  • ০৫ আগস্ট ২০২৬
আমাদের মধ্যে বিভেদ তৈরি হলেই ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে…
  • ০৫ আগস্ট ২০২৬