সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

০৮ নভেম্বর ২০১৯, ০২:৩৭ PM

© ফাইল ফটো

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন সীমান্তের ভারত অভ্যন্তরে বিএসএফের গুলিতে সুমন হোসেন (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) ভোরে ভারতের নদীয়া জেলার হাসখালী থানার শিলগেইট নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

শ্যামকুড় ইউনিয়ন মেম্বার লিয়াকত আলী জানান, শুক্রবার ভোরে কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে যায়। গরু আনার সময় ভারতের পাখিউড়া বিওপির বিএসএফ সদস্যদের সামনে পড়ে। এ সময় তাদের গুলিতে সুমন নিহত হন।

বিজিবি-৫৮ ব্যাট্যালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, অসমর্থিত সূত্রে বিষয়টি জানতে পেরেছি। মরদেহ বর্তমানে পাখিউড়া বিএসএফ ক্যাম্প এবং হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে। সুমন একজন গরু চোরাকারবারী বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান।

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬