দুধ সম্পর্কে ঢাবির গবেষণা তথ্য অসত্য

২৭ জুন ২০১৯, ০৫:২০ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফার্মেসি অনুষদের শিক্ষকদের মিল্কভিটাসহ অন্যান্য দুধ কোম্পানির বিষয়ে গবেষণা রিপোর্ট মিথ্যা বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

স্বপন ভট্টাচার্য বলেন, কিছু অসাধু ব্যবসায়ী দুধের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমদানিকৃত গুঁড়া দুধের ওপর ৫ শতাংশ কর আরোপ করা হয়েছে। আমি মনে করি এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে মিল্কভিটা, তার যে দুধের বিরুদ্ধে যে অপপ্রচার সেটি বন্ধ হবে।

তিনি বলেন, গত পরশু দিন বাংলাদেশের কিছু অসৎ ব্যবসায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি টেস্ট রিপোর্ট দিয়ে বলছে, মিল্কভিটাতে আর্সেনিক আছে। মিল্কভিটা দুধের মধ্যে না-কি ফরমালিন আছে। এটি একটি সর্বস্ব মিথ্যা কথা।

প্রতিমন্ত্রী বলেন, বুধবার বিএসটিআই থেকে রিপোর্ট দেখেছি সেখানে কোনো ফরমালিনের চিহ্ন পাওয়া যায়নি। এ পর্যন্ত যত টেস্ট করা হয়েছে সেখানে বলা হয়েছে মিল্কভিটা দুধ হচ্ছে পরিপূর্ণ, উপযুক্ত এবং সুস্বাদু দুধ। এর বিপরীতে কোনো কিছুই পাওয়া যায়নি। আমরা এ বিষয়টি আপনার মাধ্যমে, এই সংসদের মাধ্যমে জনগণকে নিশ্চিত করতে চাই। এখন পর্যন্ত যে সমস্ত আমদানিকৃত দুধ বাজারজাতকরণ করা হচ্ছে তার সব ক্ষেত্রে মিল্কভিটা অনেক ক্ষেত্রে ভালো। অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং পুষ্টিকর।

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!
  • ২৬ আগস্ট ২০২৬
করোনাকালে বন্ধের পর আজও চালু হয়নি ঈশ্বরগঞ্জের দুই রেলস্টেশন
  • ২৬ আগস্ট ২০২৬
‘বিনামূল্যে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাচ্ছে সরকার’
  • ২৬ আগস্ট ২০২৬
ভাঙা চোয়াল, গলায় লিগেচার মার্ক, মেলেনি ধর্ষণের প্রমাণ: কীভ…
  • ২৬ আগস্ট ২০২৬
তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব ক…
  • ২৬ আগস্ট ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক…
  • ২৬ আগস্ট ২০২৬