হাঁটছেন ওবায়দুল কাদের (ভিডিও)

২৮ এপ্রিল ২০১৯, ১০:২৬ AM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বেশ কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিঙ্গাপুরের একটি বাসায় স্ত্রী বেগম ইশরাতুন্নেসা কাদের ও স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

রবিবার প্রকাশিত এক ভিডিওতে নেতাকে মর্নিং ওয়াক (হাঁটাহাঁটি) করতে দেখা গেছে। মন্ত্রণালয়ের সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন একটি ভিডিও পোস্ট করেছেন।

এর আগে হাসপাতাল থেকে বাসায় ফেরার দিন ভিডিওতে দেখা গিয়েছিল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চারপাশ ঘিরে রেখেছেন অনেকে। তাকে গাড়িতে চড়ার জন্য সহযোগিতা করেন। তবে হেঁটেই গাড়িতে উঠেছেন তিনি। পাশে ছিলেন স্ত্রী বেগম ইশরাতুন্নেসা কাদের। হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই দেশে আসছেন না সেতুমন্ত্রী। ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছু দিন তিনি সিঙ্গাপুরে থাকবেন। এর আগে এমনটিই জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের টিপু।

ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
বর্ষাকে বিদায় জানিয়ে এল শরৎকাল
  • ১৬ আগস্ট ২০২৬
বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি
  • ১৬ আগস্ট ২০২৬
তাসকিনের আঘাত সামলে গ্রিনের সেঞ্চুরি, অপেক্ষা বাড়ছে বাংলাদে…
  • ১৬ আগস্ট ২০২৬
মেসির দুঃখগাথা যেন শেষ হচ্ছেই না
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়লেন মিরাজ
  • ১৬ আগস্ট ২০২৬