অসুস্থ হয়ে পড়ায় আহমদ শফীকে হাসপাতালে ভর্তি

১৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৩১ AM

© সংগৃহীত

হেফাজতে ইসলামের আমির আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্র বিক্ষোভের মুখে অবরুদ্ধ হয়ে অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়া হয় তাকে।

তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। রাতে মাদ্রাসার দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পরই হাসপাতালে নেয়া হয় তাকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি হাসপাতালে যেতে চাইলেও আটকে রাখেন আন্দোলনকারীরা।

পরে রাত ১২ টার দিকে মাদ্রাসার প্রধান গেটে আল্লামা শফীকে বহনকারী অ্যাম্বুলেন্সও আটকে রেখেছিল আন্দোলনকারীরা। আন্দোলনের মুখে তিনি মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর পরও এ পরিস্থিতি তৈরি হয়। 

আল্লামা শফীর ৩১ বছরের পরিচালক পদ কেন চ্যালেঞ্জের মুখে?

মহাপরিচালকের পদ ছেড়ে দেওয়ায় আল্লামা শফীকে সদরে মুহতামিম বা উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতাসহ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ অক্টোবর ২০২৬
কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬