বাবুনগরীকে সব দায়িত্ব থেকে অব্যাহতি, আমৃত্যু মহাপরিচালক আহমদ শফি

১৭ জুন ২০২০, ০৫:০৪ PM

© ফাইল ফটো

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী আমৃত্যু হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক পদে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসার শুরা কমিটি। একই সঙ্গে মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক ও হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৭ জুন) সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত চলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রাসার একটি নির্ভরযোগ্য সূত্র।

এছাড়া নতুন করে মুঈনে মুহতামিম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা শেখ আহমদকে। আহমদ শফীর মৃত্যুর পর তিনিই হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে আজ বুধবার মজলিসে শুরা কমিটির বৈঠকের শুরু হলে জুনায়েদ বাবুনগরীকে রাখা হয়নি বলে জানা গেছে। মাদ্রাসার এক শিক্ষক জানিয়েছেন, বৈঠক শুরুর আড়াই ঘণ্টার বেশি সময় পর দুপুর পৌনে ১টার দিকে মাদ্রাসার পরিচালনা কমিটির সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ডাকা হয়েছে।

 

নিশ্চিত পরাজয় জেনেও যে কারণে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে…
  • ০৯ আগস্ট ২০২৬
আলভারেজকে ছাড়বে না আতলেতিকো: সিমিওনে
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ
  • ০৯ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এটাই ‘সেরা সময়’: ইরান…
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬