আলিম পরীক্ষা হলে হট্টগোল-খোশগল্প, তিন শিক্ষককে অব্যাহতি

০৭ জুলাই ২০২৪, ১১:০৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৮ AM

© ফাইল ফটো

নোয়াখালীর চাটখিলে চলমান আলিম পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা হলে হট্টগোল-খোশগল্প চলায় দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে চলতি বছরের পরবর্তী পরীক্ষাসমূহের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রবিবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার চাটখিল কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থীদের বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- স্থানীয় কড়িহাটি ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাবিব উল্লাহ মেসবাহ, মল্লিকাদিঘীর পাড় ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জহির উদ্দীন এবং খোয়াজের ভিটি ফাজিল মাদ্রাসার প্রভাষক তকদীর হোসেন।

জানা যায়, আজ দুপুর ১২টার দিকে বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে আলিম পরীক্ষার কেন্দ্রটি পরিদর্শনে যান কেন্দ্রের সুপারভাইজিং অফিসার ও চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ এহসান উদ্দীন। এ সময় তিনি কেন্দ্রের ১ নম্বর এবং ৩ নম্বর কক্ষে দায়িত্বরতদের দায়িত্বে অবহেলার বিষয়টি দেখতে পেয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নজরে আনেন।

পরবর্তীতে চাটখিল কামিল মাদ্রাসা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশির উল্লাহ এই তিন শিক্ষককে অব্যাহতি প্রদান করেন।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, কেন্দ্রটি পরিদর্শনে গেলে পরীক্ষা কক্ষে খোশগল্প-হট্টগোলের শব্দ শুনি। এরপর কক্ষগুলোতে গিয়ে দেখি কক্ষ শিক্ষকরা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। যে কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামায়াতের নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, আলোচনায়…
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিচারের মুখোমুখি করতে হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালা…
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ অফিসের তালা খুলে দিলেন বিএনপি নেতা
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির সংরক্ষিত নারী এমপি হিসেবে ৪ নাম, বেশি আলোচনায় যিনি
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপিতে ফিরতে শর্ত দিলেন রুমিন ফারহানা
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!