টিউশন ফি মওকুফ সম্ভব নয়: ভিকারুননিসা অধ্যক্ষ

২০ আগস্ট ২০২০, ০৮:৩২ PM

© ফাইল ফটো

করোনার বন্ধে টিউশন ফিসহ শিক্ষার্থীদের সব ধরনের চার্জ মওকুফের দাবিতে অভিভাবকদের করা আন্দোলনের মুখে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ান জানিয়েছেন, এ মুহূর্তে টিউশন ফি কমানোর কোনো সিদ্ধান্ত নেই।

আজ বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া বলেন, করোনা পরিস্থিতির কারণে অভিভাকদের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে তিন মাসের বদলে এক মাস করে বেতন আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য নতুন করে সফটওয়্যার সংস্কার করা হচ্ছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া পরিশোধের পর অভিভাবকরা পরবর্তীতে এক মাসের টিউশন ফি পরিশোধ করতে পারবেন বলে।

এদিকে শিক্ষার্থীদের চার্জ মওকুফ করতে আন্দোলন নেমেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকরা। দাবি আদায়ে তারা সাত দিন আল্টিমেটাম দিয়েছেন তারা।

ভিকারুননিসা অধ্যক্ষ  বলেন, বর্তমানে এপ্রিল থেকে জুন পর্যন্ত বেতন পরিশোধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার শেষ দিন নির্ধারণ করে দেওয়া হলেও এখনো অনেক অভিভাবকরা পরিশোধ করতে পারেনি বলে জিবির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ আগষ্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। বিকেলে এ সিদ্ধান্ত নোর্টিস বোর্ডে ঝুলিয়ে দেওয়া হবে।

অভিভাবকরা জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে কর্তৃপক্ষ দাবি মেনে না নিলে দেশের সব বেসরকারি স্কুল-কলেজের অভিভাবকদের একত্রিত করে সারা দেশে একযোগে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬