করোনাভাইরাস নিয়ে তাহসানের কবিতা

১৭ মে ২০২০, ১০:০১ PM

© সংগৃহীত

এবার করোনাভাইরাস নিয়ে কবিতা লিখলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আমি অদৃশ্য পরজীবী’ শিরোনামে কবিতাটি প্রকাশ করেছেন তিনি।

কবিতার আগে তাহসান লিখেছেন, ‘লেখাটা আমার, কথাগুলো ওই পরজীবী ভাইরাস এর।’ তার কবিতাটি হুবহু তুলে ধরা হল-

‘আমি অদৃশ্য পরজীবী’

গগন বিদারী চিৎকারে আমার
কারো ঘুম ভাঙে না
প্রহসনের ধরাধামে
আমি কারো করুনার পাত্র না

নিজেকে মহান প্রতিষ্ঠিত করার দৌড়ে
মন্থর গতি আমার
আমি জানি আমি কে
কতটুকু দুর্বিষহ কতটুকু উপহার

পৃথিবীর ইতিহাসে খুঁজে পাবে না
এমন কোনো উজ্জল প্রাণ
যার আদ্যোপান্ত নিষ্কলুষ
যে নেয়নি অসুরের ত্রাণ

ভালো খারাপের দলাদলিতে
ধরিত্রী আজ ক্ষুব্ধ
মানব সভ্যতার ইতিহাস তাই
ইতি টানতে বাধ্য

সৃষ্টির যদি শ্রেষ্ঠ জীব হয়ে থাকো
শ্রেষ্ঠত্বের প্রমাণ কিসের অর্জন
অদৃশ্য পরজীবী আমাকে নয়
তোমার রিপুর দমন প্রয়োজন

অদৃশ্য পরজীবী বিদায় নেবে সত্তর
কিন্তু পৃথিবী থাকবে ক্ষুব্ধ
বদলে যাও মানবজাতি
অথবা হয়তো তুমি বিলুপ্ত।

মধুখালীতে নদীর পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগের ফুটপাতের গোলাপি বেগম পেলেন নতুন বাড়ি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাবার যে রোগে মৃত্যু, মার্কিন তারকা কিম কার্দাশিয়ানের শরীরে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাইস কুকারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন সভাপতি আমিন উল্যাহ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‎জবি ভিসির পিএসের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬