অভিনয়ে পা দিলেন তাহসান-মিথিলার মেয়ে আয়রা (ভিডিও)

৩০ মে ২০২০, ১১:৪৮ AM

জনপ্রিয় জুটি তাহসান-মিথিলার ভক্তদের জন্য এলো নতুন খবর। তাদের একমাত্র মেয়ে আইরা তাহরিম খান পা দিয়েছেন অভিনয়ে। ২০১৩ সালের ৩০ এপ্রিল আয়রার জন্ম। মাত্র সাত বছর বয়সেই ক্যামেরার সামনে প্রথম অভিনয়ে আসা হলো তার। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত বিশেষ শর্টফিল্ম ঘরবন্দী সময়ের গল্প ‘খোলা জানালা’তে মা মিথিলার সঙ্গে অভিনয় করেছে আয়রা। এটি নির্মাণ করেছেন গৌতম কৈরি।

মা অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা নিজে জানালেন এই খবর। স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রটির প্রোমো শেয়ার করে মিথিলা জানিয়েছেন, মেয়ে আয়রার প্রথম অভিনয় করার সুখবরটি। এতে আরও অভিনয় করবেন মিথিলা, তার ছোটবোন মিসৌরী, মায়মুন। জানা গেছে, ঈদের ষষ্ঠ দিন রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভিতে প্রচার হবে এটি।

২০১৭ সালের ২০ জুলাই তাহসান ও মিথিলার বিবাহবিচ্ছেদ হয়। গত ডিসেম্বর মাসে হঠাৎ করেই কলকাতার নির্মাতা সৃজিতকে বিয়ে করেন মিথিলা। বর্তমানে মিথিলার কাছে থাকে আয়রা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনার এই সময়ে ঘরে বসেই বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। শর্টফিল্ম গুলোর বৈশিষ্ঠ হলো হোম কোয়ারেটিনের সকল বিধি মেনেই প্রত্যেক প্রযোজনা তৈরি হয়েছে। সাতটি শর্টফিল্মের এই প্রযোজনা গুলিকে একসাথে বলা হচ্ছে ‘ঘরবন্দী সময়ের গল্প’।

সাতজন তারকা নির্মাতা আলাদা গল্পে, আলাদা নামে একটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন। নির্মাতারা হলেন গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন, নূরুল আলম আতিক, অনিমেষ আইচ, সুমন আনোয়ার, শাফায়েত মনসুর রানা ও গৌতম কৈরি। এটি আলফা আই স্টুডিওস-এর ব্যানারে নির্মিত হয়েছে।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬