আইপিএলে দল পেলেন না মুশফিক

১৯ ডিসেম্বর ২০১৯, ০৭:১৪ PM

© ফাইল ফটো

মাত্র একদিন আগেই বিপিএলে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন মুশফিকুর রহিম। দলের বিপদে টেনে নিয়ে যাওয়ার অদ্ভূত ক্ষমতা রয়েছে তার। নির্দিষ্ট সময়ে নাম পাঠাননি মুশফিক।

শোনা গিয়েছিল, আইপিএলের ফ্র্যাঞ্চাইজির অনুরোধেই নাকি নিলামে নাম দিয়েছিলেন তিনি। উইকেটরক্ষক শ্রেণিতে তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৭৫ লাখ রুপি। কিন্তু এই টাকা দিয়েও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে কেনার আগ্রহ দেখায়নি। এবারও আইপিএলে খেলা হলো না মুশির।

বারবার নাম দিয়েও দল না পাওয়ায় এবার নিলামে নিজের নামই দেননি মুশফিক। এর কিছুদিন পর জানা যায়, নিলামের সংক্ষিপ্ত তালিকায় নাকি তার নাম আছে। কারণ হিসেবে জানা যায়, এবার বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মুশফিককে নিয়েই নাকি বেশি আগ্রহ ছিল ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলোর।

যার প্রমাণ মিলেছিল সর্বশেষ ভারত সফরে। যে কারণে বিসিবির পক্ষ থেকে শেষ মুহূর্তে মুশফিকের নাম পাঠানো হয়। আজ বৃহস্পতিবার কলকাতায় চলমান নিলামে ইতিহাসের যেন পুনরাবৃত্তি ঘটল।

তবে শুধু মুশফিকই নন, বিদেশি উইকেটরক্ষকদের কোটায় অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি ছাড়া কেউই দল পাননি। শ্রীলঙ্কার কুশল পেরেরা, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, ভারতের নমন ওঝা, দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন অবিক্রিত থেকে গেছেন।

এদের মধ্যে দুর্দান্ত ফর্মে থাকা শাই হোপকে নিয়ে ভারতীয় মিডিয়ায় ব্যাপক আলোচনা ছিল। অ্যালেক্স ক্যারিকে ২.৪ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস কিনে নিলেও ঋষভ পন্টের বিকল্প হিসেবেই থাকতে হবে তাকে!

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9