হাবিপ্রবি শিক্ষার্থী তরিকুল নিখোঁজ

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৪ PM
মো. তরিকুল ইসলাম

মো. তরিকুল ইসলাম © টিডিসি ফটো

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের লেভেল-১ সেমিস্টার-১র শিক্ষার্থী মো. তরিকুল ইসলাম গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। মুঠোফোনেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তার পরিবারের সমন্বয়ে দিনাজপুর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. খালেদ হোসেন বিষয়টি জানিয়েছেন।

ওই শিক্ষার্থী বাবার চাকুরীসূত্রে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকতেন। বাবা তাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথলজি বিভাগের একজন সিনিয়র ল্যাব টেকনিশিয়ান। নিখোঁজ তরিকুল ইসলাম সেতুর গায়ের রং শ্যামলা, লম্বায় ৫ ফুট ৪/৫ ইঞ্চি, স্বাস্থ্য স্বাভাবিক এবং পরনে ডোরাকাটা দাগের একটা সোয়েটার ছিল বলে জানিয়েছে তার পরিবার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানায়, বৃহস্পতিবার বিকালে ক্লাস শেষে দিনাজপুর শহরে যায় ঐ শিক্ষার্থী। সেখানে মার্কাস মসজিদে মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ বয়ান শোনে সে। পরে সেখান থেকে বন্ধুর কাছ থেকে টাকা ধার নেয়। সর্বশেষ বাহাদুর বাজারসহ শহরের বেশ কয়েকটি স্থানে সময় কাটিয়েছে বলে জানা গেছে। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থী তরিকুল ইসলামের বাবা জানান, কাল থেকে আমার পরিচিত সকল আত্মীয়-স্বজন ও ব্যক্তিদের সাথে যোগাযোগ করেছি। কিন্তু এখন পর্যন্ত তার কোন খোঁজ পাইনি। সে কোথায় আছে কেমন আছে কিছু জানিনা। দয়া করে কেউ খোজ পেলে জানাবেন। বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন তার বাবা।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. মো. খালেদ হোসেন জানান, নিখোঁজের খবর পাওয়ার পরে কাল রাতেই দিনাজপুরের কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়েছে। সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি তাকে খুঁজে পাওয়ায়। পরিবারকেও খুঁজতে বলা হয়েছে। আপনারা কেউ তরিকুলের সন্ধান পেলে আমাদের বা নিকটস্থ থানায়/জেলা প্রশাসনকে জানাবেন।

ট্যাগ: ছাত্র
হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬