রুয়েট শিক্ষককে মারধরের ঘটনায় স্ত্রীর মামলা

১৭ আগস্ট ২০১৯, ১২:৫০ PM

© সংগৃহীত

স্ত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক রাশিদুল ইসলামকে মারধরের শিকার হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে তার স্ত্রী তাবাসসুম ফারজানা বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, মামলায় অজ্ঞাতনামা মোট আট জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে চারজন ছেলে এবং চারজন মেয়ে। তাদের সবার বয়স ২০ বছরের মধ্যে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

গত ১০ আগস্ট রাতে রাজশাহী মহানগরীর ব্যস্ততম মনিচত্বর এলাকায় বখাটেদের পিটুনির শিকার হন রুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক রাশিদুল ইসলাম। তিনি ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রাপ্ত একজন শিক্ষক।

এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, আশপাশে অনেক মানুষ দাঁড়িয়ে দেখলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। তার এই পোস্ট ভাইরাল হয়ে যায়। অবশেষে ঘটনার ছয়দিন পর থানায় মামলা করলেন ভুক্তভোগী শিক্ষকের স্ত্রী।

নিবারণচন্দ্র বর্মণ বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশে থাকা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখেছেন। কিন্তু কিছু বুঝতে পারেননি। এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যাচ্ছে না। তবে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কাজ শুরু করেছেন। জড়িতদের দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬