শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও অফিস খোলার প্রজ্ঞাপন জারি

২৮ মে ২০২০, ০২:০৪ PM

© ফাইল ফটো

মহামারি করোনা পরিস্থিতিতে সরকারি ছুটি আর বাড়ছে না। সরকারি-বেসরকারি অফিস-আদালত এবং শিল্প-কলকারখানা খুলছে ৩১ মে থেকে। তবে, স্কুল-কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৫ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও ট্রেন চলাচলও সীমিত আকারে শুরু হবে।

বৃহস্পতিবার (২৮ মে) এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়সমূহে ৬ জুন পর্যন্ত পূর্বঘোষিত ছুটি চলছে। আর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ৩০ মে পর্যন্ত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে জন প্রশাসন মন্ত্রণালয়ের ছুটির আদেশই তারা অনুসরণ করবেন।

এদিকে গণপরিবহনে কতজন যাত্রী চলবে, তা ঠিক করবে স্থানীয় প্রশাসন।

এ ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মকাণ্ড চালাতে হবে। অবশ্য কর্মস্থলে যাওয়ার গাড়ি ও ব্যক্তিগত গাড়ি চলতে পারবে। এ ছাড়া কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে বিমান চলাচল করতে পারবে।

দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদ…
  • ৩১ আগস্ট ২০২৬
গোবিপ্রবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশ…
  • ৩১ আগস্ট ২০২৬
মাঠে নাহিদ রানা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশায় বিসিবি
  • ৩১ আগস্ট ২০২৬
এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ৩১ আগস্ট ২০২৬