আটক এইচএসসি পরীক্ষার্থীদের মুক্তির জন্য যোগাযোগ করতে ই-মেইল দিল মন্ত্রণালয়

০১ আগস্ট ২০২৪, ০৮:৫১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM

© ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কোনো এইচএসসি ও সমমান পরীক্ষার্থী আটক হয়ে থাকলে তার মুক্তির জন্য সহায়তা করবে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত যোগাযোগ এবং তথ্য দেয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ই-মেইল আইডি দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয়ের দেয়া ই-মেইল আইডিটি হল helphsc24@gmail.com।

এদিকে আজ শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া ৪ শিক্ষার্থী জামিন পেয়েছেন। আজ ঢাকার সিএমএমের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, আশা করা হচ্ছে তারা আগামী রবিবারের মধ্যে কারামুক্ত হবেন।

৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ১৫ মার্চ ২০২৬
সাতকানিয়ায় একসঙ্গে জন্ম নেওয়া সেই পাঁচ শিশু পেল ঈদ উপহার
  • ১৫ মার্চ ২০২৬
জাবি ছাত্রীর লাশ উদ্ধার—হত্যাকাণ্ড বলছে পুলিশ, স্বামী পুলিশ…
  • ১৫ মার্চ ২০২৬
দলীয় বিবেচনায় জেলা প্রশাসক নিয়োগ অগণতান্ত্রিক : সারজিস আলম
  • ১৫ মার্চ ২০২৬
শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence