একাদশ শ্রেণিতে ভর্তি

নটর ডেম কলেজ: ক্যামেরা অন করে ভর্তি পরীক্ষা দেবে শিক্ষার্থীরা

০৯ আগস্ট ২০২০, ১১:৪১ AM

© ফাইল ফটো

ক্যাথলিক চার্চ (খ্রিষ্টান মিশনারি) পরিচালিত ৪ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া বাকিগুলোতে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে একাদশে ভর্তি করা হবে। ওই ৪ প্রতিষ্ঠানে ভার্চ্যুয়ালি লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে ২০২০-২১ শিক্ষার্বষে একাদশ শ্রেণিতে ভর্তির কাজ করতে বলেছে ঢাকা শিক্ষা বোর্ড। রাজধানীর নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ এই তালিকায় আছে।

এদিকে, একাদশে ভর্তির নির্দেশনা প্রকাশ করেছে নটর ডেম কলেজে কলেজ কর্তৃপক্ষ। তারা বলছে, শুধুমাত্র ভার্চ্যুয়ালি লিখিত পরীক্ষা হবে। করোনার কারণে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না। গতকাল রবিবার (৯ আগস্ট) ভর্তির আবেদন শুরু হয়েছে।  আগামী ১৬ আগস্ট ভর্তি পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কলেজটিতে এবারও বাংলা ও ইংরেজি মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে ১ হাজার ৭৮০টি এবং ইংরেজি মাধ্যমে ৩০০টি আসনে, মানবিক বিভাগে ৪০০টি ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৫০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এদিকে, রবিবার (৯ আগস্ট) ভর্তির নির্দেশনা প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। ক্যামেরাযুক্ত স্মার্টফোন/ল্যাপটপ নিয়ে অনলাইনের এই ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে। আর পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত তা মনিটর করবে কর্তৃপক্ষ। এতে কেউ যদি কোনাে অসংগতি বা অসদুপায় অবলম্বন করে তার ভর্তি পরীক্ষা বাতিল করা হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

ভর্তি পরীক্ষার নির্দেশনায় যা যা রয়েছে-
১) ভর্তি আবেদনের প্রবেশপত্রটি যত্নসহকারে সংরক্ষণ করতে হবে। ভর্তি কার্যক্রমে জন্য প্রবেশপত্রটি প্রয়োজন হবে।

২) এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী ৪০ মিনিটের অনলাইন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩) আগামী ১৬ আগস্ট সন্ধ্যায় প্রার্থী নিজ নিজ মােবাইলে এসএমএস এর মাধ্যমে ভর্তির  ভার্চ্যুয়ালি (অনলাইন) লিখিত পরীক্ষার তারিখ ও সময় জালানাে হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজের ওয়েবসাইটেও (www.natredamecallege-dlhaka.com) দেয়া হবে।

৪) পরীক্ষার দিন নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে কামেরাযুক্ত স্মার্টফোন/ল্যাপটপ নিয়ে পরীক্ষায় আশগহণের জন্য প্রস্তুত থাকতে হবে। ৪০ মিনিট অনলাইন পরীক্ষার জন্য যথেষ্ট পরিমাণ এমবি থাকতে হবে এবং পরীক্ষার জন্য এমন স্থান নির্বাচন করবে যেখানে ইন্টারনেট নেটওয়ার্ক ভাল কাজ করে।

৫) পরীক্ষার সময় পরীক্ষার্থীর আশেপাশে কোনাে লােক থাকতে পারণে না। স্মার্টফোন/ল্যাপটপ এর ফটো ক্যামেরা অন করে পরীক্ষার জন্য শিক্ষার্থী এমন স্থান নির্বাচন করবে যেখানে যথেষ্ট আলাের ব্যবস্থা আছে। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থী স্থির-সােজা হয়ে বসবে এবং তার চোখ স্মার্টফোন/ল্যাপটপ এর স্ক্রিনের উপর থাকবে।

পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষার্থীর অডিও ও ভিডিও ধারণ করা হবে। ধারণকৃত অডিও ও ভিডিও যাচাই-বাছাই করার সময় যদি কোনাে অসংগতি বা অসদুপায়ের লক্ষণ দেখা যায় তাহলে তার ভর্তি পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। পরীক্ষায় ২টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।

৬) ভর্তি পরীক্ষা এসএসসির সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিভাগ পরিবর্তন করে যারা যে বিভাগে ভর্তির জন্য আবেদন করবে তারা সে বিভাগেই পরীক্ষায় অংশগ্রহণ করবে।

৭) বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়- বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান ও সাধারণ জ্ঞান।

৮) মানবিক বিভাগে পরীক্ষার বিষয়- বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান।

৯) ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়- বাংলা, ইংরেজি, সাধারণ গণিত বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি, সাধারণ জ্ঞান।

১০) এসএসসি পরীক্ষায় প্রাপ্ত ফলাফল ও  ভার্চ্যুয়ালি লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তির জন্য চূড়ান্তভাবে মনােনীত করা হবে।

এছাড়া ভুল ও অসত্য তথ্য দিয়ে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং টাকা আর ফেরত দেওয়া হবে না বলে নির্দেশনায় জানানো হয়েছে।

ঈদের ছুটিতে নতুন গন্তব্য—কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ড’
  • ২৩ মার্চ ২০২৬
বিসিবির মিডিয়া কমিটির প্রধানের দায়িত্বে মোখসেদুল কামাল
  • ২৩ মার্চ ২০২৬
নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ
  • ২৩ মার্চ ২০২৬
দিনে দুপুরে সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি, নগদ টাকাসহ স্ব…
  • ২৩ মার্চ ২০২৬
পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-ইমনরা
  • ২৩ মার্চ ২০২৬
রেল দুর্ঘটনা: স্ত্রীকে আনতে গিয়ে প্রাণ গেল স্বামীর
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence