ঢাবির সিনেট অধিবেশনে ৪০% সদস্যই অনুপস্থিত

১৪ জুন ২০২০, ০৮:১২ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটের বার্ষিক অধিবেশনে ৪০ শতাংশ সদস্য অনুপস্থিত ছিলেন। করোনা-কালে অনুষ্ঠিত এই অধিবেশনে যোগ দেননি দুই উপ-উপচার্য ও কোষাধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ একাধিক সদস্য। এদিকে, এ অধিবেশন সংক্ষিপ্ত করে মুলতবি ঘোষণা করা হয়েছে। বাজেটসহ অন্যান্য বিষয় নিয়ে আগামী ২৩ জুলাই আবার বসবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিনেটের বার্ষিক অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংক্ষিপ্ত এই অধিবেশনে আগামী এক বছরের জন্য তিনজনকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিনেটের এই বার্ষিক অধিবেশনে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা যায়নি বিধায় সেটি উপস্থাপন ও বিবেচনার জন্য সিনেটের এই বার্ষিক সভা আগামী ২৩ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়। 

সিনেটের এই বার্ষিক অধিবেশনে সংসদ সদস্য, ডাকসুর প্রতিনিধিসহ সকল ক্যাটাগরি থেকে ৬৩ জন সিনেট সদস্য অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, সিনেটের ১০৫ জন সদস্য রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁর অভিভাষণে সিনেট সদস্যদের স্বাগত জানান। করোনায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যাঁরা প্রাণ হারিয়েছেন তিনি তাদের আত্মার শান্তি কামনা করেন। এসময় করোনা দুর্যোগ মোকাবেলায় চিকিৎসক, নার্স, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ যারা সম্মুখ যোদ্ধা হিসেবে ভূমিকা রাখছেন এবং কাজ করছেন তাঁদের প্রতি ১ মিনিট দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

উপাচার্য জাতির এই ক্রান্তিলগ্নে নানা পরিকল্পনা ও প্রচেষ্টার মাধ্যমে করোনা উদ্ভুত দুর্যোগ মোকাবেলায় আন্তরিকভাবে কাজ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬