ঢাবি ছাত্রীর সঙ্গে নিজ মেয়ে ধর্ষণেরও বিচার চাইলেন স্বপন মামা

০৯ জানুয়ারি ২০২০, ০৭:৪৩ PM
মানববন্ধনে স্বপন মামা

মানববন্ধনে স্বপন মামা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক মজনুকে গ্রেফতার করা হলেও ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। মজনুর সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে রাজু ভাস্কর্যে মানববন্ধন করেছে। সেই মানববন্ধনে যোগ দেন টিএসসির পরিচিত মুখ চা বিক্রেতা স্বপন মামা।

মানববন্ধনে তাকে প্ল্যাকার্ড হাতে দেখা গেছে। এসময় স্বপন মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সহ তার প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের বিচার চান। বিচার চেয়ে দেওয়া বক্তব্যের মাঝে তিনি কেঁদে ফেলেন। শিক্ষার্থীদের সাথে মানবন্ধনে অংশ নেওয়া জলিল ওরফে স্বপন মামার ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

আজ সন্ধ্যায় ঢাবি শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি স্বপন মামার একটি ছবি এবং ভিডিও তার ফেসবুকে শেয়ার করে লিখেছেন ‘এটাই আপনার, আমার বাংলাদেশ। যেখানে একজন বাবাকে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মেয়ে ধর্ষণের বিচার চাইতে হয়! আমাদের কোনোদিন ক্ষমা কইরেন না স্বপন মামা!’

প্রসঙ্গত গত বছরের ২৯ সেপ্টেম্বর স্বপন মামার প্রতিবন্ধী মেয়েকে একই গ্রামের বাচ্চু মিয়া (৭০) ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। ওইদিনই অভিযুক্তসহ তার দুই ভাই বাহার ও আক্কাসকে আসামি করে মামলা করার পর বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এর ছয় মাস পর অভিযোগপত্র জমা দেয়া হয়। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল আসামিকে ২৭ নভেম্বর জামিন দিয়ে দেন। এরপর আসামিপক্ষের লোকজন স্বপন, তার ছেলে রনি এবং চাচাতো ভাইকে আসামি করে প্রথমে মাদকের ও ডাকাতির মামলা করে।

চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬
সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকিতে ২০ হাজার মানুষ
  • ০২ এপ্রিল ২০২৬
চাঁদাবাজদের ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন …
  • ০২ এপ্রিল ২০২৬
অষ্টম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করল পবিপ্রবির ডিভিএম শি…
  • ০২ এপ্রিল ২০২৬
উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক…
  • ০২ এপ্রিল ২০২৬