এখনও কইতাছি, তোকে যেখানে পামু, উলঙ্গ করে পিটামু

০৬ ডিসেম্বর ২০১৯, ১১:২০ AM
সাকিবুল হাসান ও নুরুল হক নুর

সাকিবুল হাসান ও নুরুল হক নুর © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে হত্যা নয় বরং পেটানোর হুমকি দিয়েছেন ছাত্রলীগ কর্মী সাকিবুল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এমনটাই দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার রাতে এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

ফেসবুক লাইভে সাকিব বলেছেন, আমি নুরকে হত্যার হুমকি দেই নাই। নুরকে যেখানে যেখানে পামু, উলঙ্গ করে পিটামু কইছি। আমি এখনো বলছি, তোকে যেখানে পাবো সেখানেই উলঙ্গ করে পেটাবো। যে কথাগুলো বলেছি তার রেকর্ডিং আমার কাছে আছে। অন্যদের দিয়ে ফোন না করে সাহস থাকলে নিজে ফোন দে।

এসময় সাকিবের ফোন নাম্বার ফেসবুকে দেয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন নাম্বার থেকে অপরিচিত লোকজন কল দিয়ে আমাকে হুমকি দিচ্ছে। বাসা থেকে তুলে নিয়ে যাওয়া, হত্যা করাসহ বিভিন্ন হুমকি দেয়া হচ্ছে।

এর আগে ডাকসুর ভিপি নুর তার ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘‘01852662647 এই নাম্বার থেকে ফোন করে যেখানে পাবে কোপাবে বলে আমাকে হুমকি দিয়েছে। এই ফোনকল ফাঁস করে অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্র কি কোন ব্যবস্থা নিবে?’’

ফেসবুক লাইভে আরেক ছাত্রলীগ নেতা বলেন, নুর আমাদের বেশ কয়েকবার ফোন দিয়ে মামলা করার হুমকি দিয়েছে। ছাত্রলীগ নেতাদের দেশ ছাড়া করার হুমকি দেয়। আমার কাছে তার রেকর্ডিং আছে। ছাত্রলীগ নিয়ে বাজে মন্তব্য করলে আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দেব। ছাত্রলীগের বিরুদ্ধে কথা বললে তার প্রতিবাদ করবো। একজন সাধারণ ভিপি হয়ে আমাদের সংগঠন নিয়ে কথা বলার অধিকার নুরুর নেই।

নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence