সাদ্দাম মানসিকভাবে অসুস্থ, ডাক্তার দেখাতে হবে: নুর

০১ ডিসেম্বর ২০১৯, ০৪:১৬ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিসকভাবে অসুস্থ, তার ডাক্তার দেখানো উচিৎ— এ মন্তব্য করেছেন ডাকসু ভিপি নুরুল হক।

এর আগে সাদ্দাম হোসেন অভিযোগ করেন, ছাত্রদলের পদ নিতে ডাকসু ভিপি তদবির করছেন। সাদ্দামের এমন অভিযোগ প্রসঙ্গে নুর এ মন্তব্য করেন। আজ রোববার দুপুুরের এক সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেনের অভিযোগ মিথ্যা দাবি করে ডাকসু ভিপি।

নুরুল হক বলেন, এটি আসলে তাদের প্রোপাগান্ডা। এটি তারা শুরু থেকেই চালাচ্ছে। আমাদের জনপ্রিয়তায় তারা ঈর্ষান্বিত হয়ে আগেই এ রকম প্রোপাগান্ডা চালিয়েছে। ডাকসুর ভিপি এ পরিচয়ই যথেষ্ট। তিনি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি। ছাত্রদল বা ছাত্রলীগের পরিচয় তার লাগবে না। আর এটি লাগেও না। ডাকসু ভিপি পরিচয় এটিই তার জন্য যথেষ্ট।

এসময় সাদ্দামের অভিযোগের বিষয়ে নুরুল হক বলেন, সাদ্দাম পুরোপুরি সুস্থ নেই। তিনি এখনও অসুস্থ। মানসিকভাবেও তিনি পুরোপুরি সুস্থ নন। তার ভালো ডাক্তার দেখানো উচিত।

এর আগে সংবাদ সম্মেলন করে ডাকসুর সহসাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন অভিযোগ করেন, নুর নিজের রাজনীতি নিয়েই ব্যস্ত আছেন। ক্যাম্পাসে খুব বেশি সময় দেন না। এ জন্য তাকে পাওয়া যায়নি। শুনেছি, তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে পদ নেয়ার জন্য লবিং-তদবির করছেন। যেহেতু ছাত্রদল বিবাহিতদের সংগঠন, তাই নুরের সেখানে পদ নিতে আরও সুবিধা হবে।

ভিপি নুর বলেন, তারা বলেছে– জামায়াত-শিবির ও বিএনপির উসকানিতে আমরা আন্দোলন করি। আমরা কারও এজেন্ডা নিয়ে ডাকসুতে আসিনি। এগুলো তাদের অনেক আগে থেকেই অভিযোগ। এটিকে আমরা পাগলের প্রলাপ ছাড়া ভালো মানুষের কথা বলে আখ্যায়িত করছি না।

যারা এমন গুজব ছড়াচ্ছে, তাদের সমালোচনা করে নুর বলেন, তারা নিজেরাই নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। একজন ছাত্র প্রতিনিধি সাত বছর ফেল করে এখনও অনার্সের দরজা পার হতে পারেনি। সুতরাং তার মুখ থেকে নীতি কথা আশা করা যায় না। বেফাঁস কথাবার্তা তার মুখ থেকে আসাটা অস্বাভাবিক কিছু নয়।

সাদ্দামকে উদ্দেশ্য করে তিনি বলেন, সে হয়তো অসুস্থ। সে হয়তো মানসিকভাবে নানা টেনশনে আছে। এখনও সুস্থ হতে পারেনি। এ জন্য নানা ধরনের বিভ্রাট কথা বলেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে জানা যাবে, আসলে সে সুস্থ কিনা।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence