কাউছারের দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল

২৮ নভেম্বর ২০১৯, ১১:৫৫ AM

© টিডিসি ফটো

লিভার সমস্যা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ কাউছার হোসেনের। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল (২৮শে নভেম্বর) ১০টা ২০ মিনিটে শমরিতা হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

কাউছার ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক ছিলেন। কায়সারের দুইটা কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল।

জানা গেছে, লিভারের সমস্যাও ছিল তার। অনেকদিন ধরেই এই অসুখে ভুগছিলেন তিনি। প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শমরিতা হাসপাতালে নিয়ে আসা হয়।

গতকাল হঠাৎ কাউছারের অসুখ বেড়ে যায়। ২৪ ঘন্টা লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তবে বাঁচানো যায়নি তাকে। আজ সকালে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জিয়া হল ছাত্র সংসদের জিএস হাসিবুল হোসেন শান্ত বলেন, ‘গতকালকেও আমরা তাকে দেখে এসেছি। ডাক্তার বলেছিলেন ২৪ ঘন্টার মধ্যে কিডনি ইন্সটলমেন্ট করতে না পারলে বাঁচানো যাবেনা।আমরা খুবই ব্যথিত তার মৃত্যুতে।’

তিনি আরো বলেন, ‘আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কাউছারের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সময় পরে জানিয়ে দেওয়া হবে।’

কায়সারের মৃত্যুর সংবাদ শুনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম খুব বেশি অসুস্থ না। তবে গতকাল কথা বলার পর জানলাম তার শরীরের অবস্থা বেশি খারাপ হয়ে যায়। আজকে সকালে তার মৃত্যুর খবর শোনে খারাপ লাগছে। আমার হলের হাউজ টিউটররা হাসপাতালে যাচ্ছেন। তবে এটা ন্যাচারাল মৃত্যু।’

এদিকে এক শোক বার্তায় ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাউছার হোসেন শ্বাসকষ্ট জনিত সমস্যায় আক্রান্ত হয়ে আজ সকালে শমরিতা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহে রাজিউন।’

তিনি বলেন, ‘কাউসার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সমাজসেবা সম্পাদক ছিলেন। ডাকসু তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা কাউছারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও নিহতের রুহের মাগফেরাত কামনা করছি।’

মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence