ঢাবির ‘গ’ ইউনিটে দ্বিতীয় মারিয়া মেহজাবিন

২৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৭ PM
মারিয়া মেহজাবিন মরিয়ম

মারিয়া মেহজাবিন মরিয়ম © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।‘গ’ ইউনিটের ফলাফল থেকে জানা গেছে এবারের ভর্তি পরীক্ষায় গ ইউনিট থেকে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন মারিয়া মেহজাবিন মরিয়ম। তার বাবার নাম মো. শাখাওয়াত হোসেন এবং মার নাম মাহমুদা আকতার। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ৪৩৯৮৪৩।

১৭৯.৫০ পেয়ে তিনি ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। তিনি ঢাকা ল্যাবরেটরি স্কুল ও কলেজের শিক্ষার্থী। প্রাপ্ত নম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-র ভিত্তিতে ৮০ নম্বরের মধ্যে ৮০ পেয়েছেন মারিয়া। এছাড়া এমসিকিউ অংশে ৭৫ এর মধ্যে ৬৫.৫০ এবং লিখিত পরীক্ষায় ৪৫ এর মধ্যে ৩৪ পেয়েছেন তিনি।

ঢাবিতে প্রথম জাকির, মা বললেন— আমার খুশির শেষ নেই

ঢাবি ‘গ’ ইউনিটে উত্তীর্ণদের যা করতে হবে

এবার পরীক্ষার্থীদের মধ্যে ছয় হাজার ৮০২জন এমসিকিউতে পাস করেছে। দুই অংশে পাস করেছেন চার হাজার ৩৬২ জন।

বৃহস্পতিবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। গত ১৩ সেপ্টেম্বর এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

ফল প্রকাশ শেষে জানানো হয়, পাস করা চার হাজার ৩৬২ জনের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে। মোট এক হাজার ২৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

প্রসঙ্গত, গত শুক্রবার ব্যবসায় শিক্ষা প্রশাসন অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় এক হাজার ২৫০টি আসনের জন্য ২৯ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু আবেদন করেন।

অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬
ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ২৫ আগস্ট ২০২৬