ঢাবি ছাত্রের লাশ ক্যাম্পাসে আসছে না

২৭ জুলাই ২০১৯, ০১:১৬ AM
ফিরোজ কবীর স্বাধীন

ফিরোজ কবীর স্বাধীন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফিরোজ কবীর স্বাধীনের লাশ ক্যাম্পাসে আসছে না। পরিবারের সিদ্ধান্তে তাকে গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে। দ্যা ডেইলি ক্যাম্পাসকে রাত ১টার দিকে এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

প্রক্টর বলেন, পরিবারই তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার প্রেক্ষিতেই মরদেহ ক্যাম্পাসে নেওয়া হচ্ছে না। এর আগে প্রাথমিকভাবে তাকে ক্যাম্পাসে নিয়ে আসার খবর ছড়লেও তা সঠিক নয় বলে সূত্র জানিয়েছে।

অবশ্য মৃতের রুমমেট আব্দুল গফফার জানান, বন্ধুদের দাবি সত্ত্বেও হল প্রশাসন ও হল সংসদের আপত্তির কারণে লাশ ক্যাম্পাসে আনা হয়নি।

নিহত ফিরোজ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ সেশনের ব্যবসায় অনুষদের ফিন্যান্স বিভাগের ছাত্র ছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী তিনি।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গত ১৮ জুলাই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানোর পর তার শরীরের অবস্থা আরো ভাল করানোর জন্যে তাকে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও নিয়ে যায় পরিবার। গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর তার অবস্থা আরো খারাপ হয়। তাই পুনরায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়।

কিন্তু অবস্থা আরো খারাপ হলে বৃহস্পতিবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তার অবস্থার উন্নতি ঘটেনি। আজ রাত ১০টার স্কয়ার হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

গ্রেপ্তার নারী কর্মীর মুক্তি চেয়ে সংসদ অধিবেশনে আল্টিমেটাম …
  • ০৭ এপ্রিল ২০২৬
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে আইইউবি
  • ০৭ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল…
  • ০৭ এপ্রিল ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে এনএসইউ ইসিইর নতুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
ডিপো ইনচার্জ নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ, আবেদন শেষ ১৫ …
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান
  • ০৭ এপ্রিল ২০২৬
close