মধুর ক্যান্টিনে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি

১৩ মে ২০১৯, ০৭:৫৪ PM
মধুর ক্যান্টিনে

মধুর ক্যান্টিনে © টিডিসি ফটো

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নিয়ে দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই মারামারি শুরু হয়। এতে ছাত্রলীগের নারী নেত্রীসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। 

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন— ছাত্রলীগের নারী নেত্রী তিলোত্তমা সিকদার, বিএম লিপি, জেনমিন সান্তা শ্রাবনী শায়লা, শ্রাবনী দিশা। এছাড়া ছাত্রলীগের আরও অনেকে আহত হয়েছেন।

এর আগে বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিলের প্রায় ১১ মাস পর কেন্দ্রীয় কমিটি কমিটি পূর্ণাঙ্গ হয়েছে।সোমবার বিকেল চারটার দিকে ৩০১সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়। তবে  চাকরিজীবী, নিষ্ক্রিয়, বিবাহিত, অছাত্র, মাদক মামলার আসামী, হত্যা মামলার আসামীসহ নানা অপরাধীরা নতুন কমিটি স্থান পেয়েছে বলে দাবি করে বিক্ষোভ করছে পদ বঞ্চিতরা। তারা  ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করতেছে।

আরো দেখুন: রাব্বানীর জেলা থেকেই পদ পেল ২২ জন

অপরদিকে বিক্ষোভকারী ছাত্রলীগের নেতাদের ছাত্রদল ও ছাত্রশিবিরের বহিরাগত দাবি করে মধুর ক্যান্টিনে পাল্টাপাল্টি অবস্থান করছে কমিটিতে পদ প্রাপ্তরা। দুই পক্ষের অবস্থানে মধুর ক্যান্টিনে উত্তেজনা বিরাজ করছে।

আরো দেখুন: রাব্বানীর জেলা থেকেই পদ পেল ২২ জন

 

আর্জেন্টিনার খেলা দেখার সময় চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে আহত ২০
  • ২৯ জুন ২০২৬
এমপিওভুক্ত করতে মন্ত্রীর নামে শিক্ষাপ্রতিষ্ঠান, জামায়াত আমি…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলের বিপক্ষে খেলা হচ্ছে না ‘জাপানি মেসির’
  • ২৯ জুন ২০২৬
টানা দুই বিসিএসে ক্যাডার সুপারিশ পেলেন রুয়েট শিক্ষার্থী রেজ…
  • ২৯ জুন ২০২৬
ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী ১ জুলাই, এবারের প্রতিপাদ্য ‘গণতন্ত্…
  • ২৯ জুন ২০২৬
অর্থবছর ‘জানুয়ারি-ডিসেম্বর’ করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার
  • ২৯ জুন ২০২৬